হাওড়া জুড়ে বাঁটুলের দাপট, ভোটের ময়দানে কেন এত সক্রিয় এই সুপারহিরো

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেন থামানো থেকে রোড রোলার তোলা, অসম্ভবকে সম্ভব করাই যার স্বভাব সেই বাঁটুল দি গ্রেট এবার ভোটের প্রচারেও সমান তৎপর। হাওড়ায় বিধানসভা ভোটকে সামনে রেখে ফের একবার নির্বাচনী ম্যাসকট হিসেবে নজর কাড়ছে বাঙালির প্রিয় এই কমিক চরিত্র।

বাংলার জনপ্রিয় কমিক চরিত্র বাঁটুল দি গ্রেট আবারও ভোটের ময়দানে। হাওড়া জেলায় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবারও তাকে ম্যাসকট হিসেবে বেছে নিয়েছে নির্বাচন কমিশন। সাধারণ মানুষের মধ্যে ভোটদানের গুরুত্ব ছড়িয়ে দিতে ইতিমধ্যেই জেলায় জোরকদমে প্রচার চালাচ্ছে বাঁটুল।এই চরিত্রের স্রষ্টা, পদ্মশ্রীপ্রাপ্ত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ-এর সঙ্গে হাওড়ার গভীর যোগ রয়েছে। তাই স্থানীয় আবেগের কথা মাথায় রেখেই বাঁটুলকে ম্যাসকট হিসেবে ব্যবহার করা হচ্ছে। প্রশাসনের মতে, এর চেয়ে উপযুক্ত মুখ আর হতে পারে না। প্রচারে অভিনবত্ব আনতেই বিভিন্ন অ্যানিমেশন ভিডিও এবং কাটআউটের মাধ্যমে বাঁটুলকে সামনে আনা হয়েছে। কোথাও তাকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ থেকে এক লাফে গঙ্গার পাড়ে পৌঁছে যেতে, আবার কোথাও আঙুল তুলে ভোটের কালি দেখিয়ে মানুষকে সচেতন করছে। তার বার্তা স্পষ্ট, নির্দিষ্ট দিনে সকলে যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুন : লস্যি না ঘোল গরমে কোনটি শরীরকে দ্রুত শীতল করে?

জানা গেছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকেই হাওড়ায় ম্যাসকট হিসেবে দায়িত্ব সামলাচ্ছে বাঁটুল। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও তাকে রাখা হয়। এবার ২০২৬ সালের বিধানসভা ভোটে সেই দায়িত্বে হ্যাটট্রিক করল এই জনপ্রিয় চরিত্র। বর্তমান জেলা শাসক দীপাপ্রিয়া পি জানিয়েছেন, নারায়ণ দেবনাথের এই সৃষ্টির সঙ্গে এলাকার আবেগ জড়িয়ে রয়েছে, তাই মানুষকে সহজে আকৃষ্ট করতে বাঁটুল গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রান্তে বড় বড় কাটআউট, ব্যানার এবং ডিজিটাল প্রচারে ভরে উঠেছে রাস্তা। অ্যানিমেশন ভিডিওতেও বাঁটুলকে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ পার হতে, গঙ্গা পেরোতে এবং সাধারণ মানুষকে ভোটদানে উৎসাহ দিতে। এই প্রচার সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং হোয়াটসঅ্যাপে শেয়ার হচ্ছে দেদার। সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। অনেকেই নাকি জেদ ধরেছে বাঁটুলের সঙ্গে ভোট দিতে যাওয়ার। সব মিলিয়ে, হাওড়ার নির্বাচনী আবহে এবার এক অন্য মাত্রা যোগ করেছে বাঙালির চিরচেনা সুপারহিরো বাঁটুল দি গ্রেট।

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা