স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষকের ভূমিকায় বিডিও-এসআই, খুশি পড়ুয়ারা

প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলে তাঁদেরকে দেখা গেল স্কুল শিক্ষকের ভূমিকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলের পঠন পাঠন ও মিড-ডে মিল (Mid day Meal) পরিষেবা ঠিক মতো চলছে কি না, তা খতিয়ে দেখতে স্কুল পরিদর্শনে যেতে হয় প্রশাসনিক আধিকারিকদের। এবার সেই স্কুল পরিদর্শনে গিয়ে অন্য ভূমিকায় দেখা গেল পশ্চিম মেদিনীপুর (Pashchim Medinipur) জেলার চন্দ্রকোনা ১ (Chandrakona 1) নম্বর ব্লকের ব্লকের বিডিও (BDO) রথীন্দ্রনাথ অধিকারী (Rathindranath Adhikary) এবং ব্লকের এসআই (SI) কৌশিক ঘোষকে (https://www.live.eimuhurte.com/wp-content/uploads/2021/09/Moinul-Block-1.jpg Ghosh)। প্রত্যন্ত এলাকার প্রাথমিক স্কুলে তাঁদেরকে দেখা গেল স্কুল শিক্ষকের ভূমিকায়। বিডিও এবং এসআই-কে শিক্ষক হিসেবে কাছে পেয়ে খুশি পড়ুয়ারাও (Students)।

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকার বিভিন্ন প্রাথমিক স্কুল পরিদর্শনের ফাঁকে মাঝেমধ্যেই স্কুল শিক্ষকের ভূমিকায় দেখতে পাওয়া যায় ব্লকের বিডিও রথীন্দ্রনাথ অধিকারীকে। পরিদর্শনে গিয়ে শিক্ষকের ভূমিকায় দেখা যায় ব্লকের এসআই কৌশিক ঘোষকেও। স্কুলে গিয়ে কখনও পড়ুয়াদের বাংলা পড়াচ্ছেন, তো কখনও ছাত্রছাত্রীদের হাতে ধরে অঙ্ক শেখাচ্ছেন। খুদে পড়ুয়াদের মাঝে বসে কখনও গল্পের ছলে খোঁজ নিচ্ছেন স্কুলে মিড-ডে মিলে কী খাবার দেওয়া হয়, তা নিয়ে। আবার খাবারের মান কেমন সেই বিষয়েও ছাত্রছাত্রীদের প্রশ্ন করেন তাঁরা। শুধু গল্প করা নয়, পড়ুয়াদের সঙ্গে মেঝেতে বসে মিড ডে মিলের খাবারের স্বাদও নেন তাঁরা।

বিষয়টি নিয়ে বিডিও রথীন্দ্রনাথ অধিকারী বলেন, বাচ্চারা স্কুলে এসে কতটা ডেভেলপমেন্ট করছে সেই বিষয়টি আমরা দেখছি। বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে করোনার জেরে রিডিং পড়া ভুলেছে ছাত্রছাত্রীরা সেই বিষয়টিও আমরা গুরুত্ব সহকারে দেখছি। পাশাপাশি স্কুল পরিদর্শক কৌশিক ঘোষ জানান, শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ঠিকঠাক পড়াচ্ছেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতে পড়ুয়াদের সঙ্গে একটু সময় কাটানো।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা