দ্বিতীয় দফার নির্বাচনে আঁটোসাঁটো নিরাপত্তা গড়ে তুলতে নামছে ‘Beast’

Share:

নিজস্ব প্রতিনিধি: সদ্য শেষ হয়েছে রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচন। প্রথম দফার নির্বাচন কার্যত শান্তিপূর্ণ হয়েছে, এবার পালা দ্বিতীয় দফার। আর এই দফাতেও যাতে নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয়, সেই চেষ্টায় খামতি রাখছে না কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে শনিবার (২৫ এপ্রিল) টহলে নেমেছিলেন ডিজি CRPF জিপি সিং নিজে। রবিবার (২৬ এপ্রিল) এক্স হ্যান্ডলে সাঁজোয়া-গাড়ির ভিডিও পোস্ট করেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, সারি সারি সাঁজোয়া গাড়ি দাঁড়িয়ে আছে। সেই সঙ্গে লিখলেন, ‘আমাদের শক্তি, দুষ্কৃতীদের যম।’

কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২ হাজার ৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, যা প্রথম দফার তুলনায় সংখ্যায় অনেকটাই বেশি। দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে বাংলায় নিরাপত্তা বলয় আরও শক্ত করছে কেন্দ্রীয় বাহিনী। সংবেদনশীল এলাকাগুলিতে কড়া নজরদারি চালাতে এবার সিআরপিএফ নামাচ্ছে তাদের বিশেষ সাঁজোয়া যান ‘বিস্ট’। ভোটের আগে উত্তপ্ত পরিস্থিতি ঠান্ডা রাখতে এবং বাহিনীর দ্রুত চলাচল নিশ্চিত করতেই এই অত্যাধুনিক যান ব্যবহার করা হচ্ছে বলে সূত্রের খবর।

এদিন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে কলকাতার পুলিশ কমিশনার এবং রিটার্নিং অফিসারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে কমিশন যে এবার ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড়, তা বাহিনীর এই বিশাল মোতায়েন দেখেই স্পষ্ট হয়ে গিয়েছে। এখন দেখার বিষয়, আঁটোসাঁটো নিরাপত্তা বলযের মাঝে শান্তিশৃঙ্খলা কতটা বজায় থাকে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ