সরস্বতী পুজোর আগে অগ্নিমূল্য বাজারদর, দামের ছ্যাঁকা খেয়ে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঘ মাস চললেও বঙ্গে তেমন শীত নেই। একটা আমেজ আছে মাত্র। এই আবহে রাজ্যের সবজি বাজারে গিয়ে গৃহস্থরা ছ্যাঁকা খেতে শুরু করেছেন। কারণ সবজির এখন অগ্নিমূল্য দর হয়েছে। রাত পোহালেই ঘরে ঘরে বাগদেবীর আরাধনা শুরু হয়ে যাবে। আর সরস্বতী পুজোর আগে এমন অগ্নিমূল্য বাজারদরে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। তাছাড়া পাইকারি বাজারে দাম কম হলেও খুচরো বাজারে দাম এত চড়া কেন? এই প্রশ্ন উঠতে শুরু করেছে গৃহস্থদের মনে। আলু, পেঁয়াজ, টমেটো থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, করলা, গাজর–সহ সব সবজির ক্ষেত্রেই পাইকারি আর খুচরো দামের ব্যবধান চোখে পড়ছে।

এদিকে আজকের বাজারদর অনুযায়ী, আলুর পাইকারি দাম কেজি প্রতি মাত্র ৬.৪৩ থেকে ১৩.৮০ টাকা। অথচ খুচরো বাজারে সেই আলুই কিনতে হচ্ছে ২০ থেকে ৪৫ টাকা কেজি দরে। পেঁয়াজের ক্ষেত্রেও পাইকারিতে ১৩–১৪ টাকার পেঁয়াজ খুচরো বাজারে বিক্রি হচ্ছে ৪৮ টাকায়। এই ফারাক থাকার পাশাপাশি পেঁয়াজকলি, মুলো, কুমরো, বেগুন, টমেটো–সহ সব সবজিরই আকাশছোঁয়া দাম হয়েছে। তাই বাজারে গিয়ে দামের ছ্যাঁকা খেতে হচ্ছে মধ্যবিত্ত বাঙালিকে। সরস্বতী পুজো উপলক্ষ্যে বাজার করতে গিয়ে এমন আগুন গর দেখে কপালে ভাঁজ পড়েছে ক্রেতাদের কপালে।

অন্যদিকে লক্ষ্যণীয় বিষয় দেখা দিয়েছে টমেটো নিয়ে। পাইকারি বাজারে টমেটোর দাম ১২ থেকে ৩৪ টাকা কেজি। কিন্তু খুচরো বাজারে সেই টমেটো কিনতে গেলে দিতে হচ্ছে ৩০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম। তাই বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারই টমেটো রান্নায় ব্যবহার কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। ফুলকপি এবং বাঁধাকপির ক্ষেত্রেও একই পার্থক্য দেখা গিয়েছে। ফুলকপির পাইকারি দর মাত্র ৮ থেকে ১১ টাকা, অথচ খুচরো বাজারে প্রতি পিস কিনতে খরচ পড়ছে ৩৬ টাকা। সরস্বতী পুজোকে সামনে রেখে তা ৫০ টাকা পর্যন্ত দামে পৌঁছেছে। বাঁধাকপি পাইকারিতে ৯ টাকা হলেও খুচরো বাজারে ৪০ টাকা কেজি দর হয়েছে।

এছাড়া পাইকারিতে করলার দাম ৫০ টাকা কেজি হলেও খুচরো বাজারে ৭০ টাকা পর্যন্ত পৌঁছেছে। গাজরের দাম খুচরো বাজারে দাম ৪৭ টাকা পর্যন্ত পৌঁছেছে। এই নিয়ে ব্যবসায়ীরা বলছেন, পরিবহণ খরচ, শ্রমিক মজুরি, বাজার কর এবং নষ্ট হওয়ার ঝুঁকি সব মিলিয়ে খুচরো দাম বেড়ে গিয়েছে। আর ক্রেতাদের অভিযোগ, এই যুক্তির আড়ালে অতিরিক্ত মুনাফা করছে মধ্যস্বত্বভোগীরা। এখন অবিলম্বে টাস্ক ফোর্সের নামা উচিত। তাহলেই এদের টাইট দেওয়া যাবে এবং দাম কমবে। যদিও সুফল বাংলার স্টলগুলিতে কম দামে সবজি মিলছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড