বেলডাঙায় ফরেনসিক দল, বড়ুয়ার মোড় থেকে সংগ্রহ করল নমুনা

Share:

নিজস্ব প্রতিনিধি,বেলডাঙা: মুর্শিদাবাদ জেলার বেলডাঙার ঘটনার তদন্তে মঙ্গলবার দুপুরে বেলডাঙার বড়ুয়ার মোড় সংলগ্ন এলাকায় পৌঁছল তিন সদস্যের একটি ফরেনসিক(Forensic) দল। সম্প্রতি ঘটে যাওয়া উত্তেজনার কেন্দ্রে থাকা ওই এলাকা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করলেন তাঁরা। ​এ দিন দুপুরে ফরেনসিক বিশেষজ্ঞরা বড়ুয়ার মোড়ে পৌঁছন। সূত্রের খবর, রাস্তার ধারের ক্ষতিগ্রস্ত অংশ খুঁটিয়ে দেখেন বিশেষজ্ঞরা। সংগৃহীত নমুনাগুলি প্যাকেটবন্দি করে ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বেলডাঙার(Beldanga) পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। বড়ুয়ার মোড় এলাকায় নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। ​এদিকে নতুন করে বেলডাঙার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরও ৫ জনকে। তাদের আজ আদালতে পেশ করা হলে বিচারক ৩ জনের ১০ দিনের পুলিশ হেফাজত ও বাকিদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বেলডাঙার ঘটনায় সবমিলিয়ে গ্রেফতার বেড়ে হল ৩৬। ঝাড়খণ্ডে শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বেলডাঙ্গা। সোশ্যাল মিডিয়া এবং সিসিটিভি ফুটেজ দেখে আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, অশান্তি আইন শৃঙ্খলা ভাঙার ঘটনায় প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি এলাকায় যাতে নতুন করে কোন উত্তেজনা ছড়িয়ে না পড়ে সেই দিকেও করা নজর রাখা হয়েছে। জানা গিয়েছে, মুর্শিদাবাদের বেলডাঙার সুজাপুরের(Sujapur) বাসিন্দা আলাই শেখ (৩০) ঝাড়খণ্ডে ফেরির কাজ করতেন। বিহারে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। বৃহস্পতিবার তাঁর ভাড়া বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের দাবি আলাই শেখকে মারধর করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বাংলার শ্রমিক হওয়ার জন্যই তাঁর ওপরে নির্যাতন করা হয়েছে। শ্রমিকের মৃত্যুর প্রতিবাদে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান স্থানীয়রা। পাশাপাশি বেলডাঙা স্টেশনে রেল অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়।

তার জেরে বন্ধ আছে লালগোলা শিয়ালদহ শাখা ট্রেন চলাচল। জাতীয় সড়ক অবরোধ, ট্রেন অবরোধ, ভাঙচুর থেকে সাংবাদিকদের মারধর, দিনভর উত্তপ্ত ছিল এই এলাকা। অবশেষে অ্যাকশন শুরু করেছে পুলিশ। বিক্ষোভকারীরা দাবি করেছেন, ঝাড়খণ্ড প্রশাসনের সঙ্গে কথা বলে অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। নিহত আলাই শেখের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। পরিস্থিতির গুরুত্ব বুঝে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেশের বিভিন্ন প্রান্তে বাংলার শ্রমিকদের ওপরে নির্যাতনের অভিযোগ রয়েছে। এবার শ্রমিকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে।

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

সাঁইথিয়া পুরসভায় ভাঙন, চেয়ারম্যান সহ ১৪ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ

হিঙ্গলগঞ্জে মুক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী

‘হোম ট্যুর’ ভিডিও পোস্ট করেই চোরের খপ্পরে ইউটিউবার, খোয়া গেল ১০ লক্ষ টাকার গহনা

ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল