ডিগবাজি খেলেন ফিরহাদ, মমতার হাত ছেড়ে ঋতব্রতদের শিবিরে দিলেন যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কদের শিবিরে যোগ দিলেন ফিরহাদ হাকিমও! তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত কলকাতা পুরসভার প্রাক্তন মেয়রের ভোলবদলকে কেন্দ্র করে চাঞ্চল্য রাজ্য রাজনীতিতে। আজ, সোমবার বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছেন ফিরহাদ। সেই সময়ে তাঁর সঙ্গে ছিলেন এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। সূত্রের খবর, আজ, সোমবারই তৃণমূলের বিদ্রোহী শিবিরে যোগ দিতে পারেন ফিরহাদ হাকিম। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পডুন: দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

বিধানসভায় সই জাল কাণ্ডকে কেন্দ্র করে বিদ্রোহ দেখান তৃণমূল বিধায়করা। বিধানসভার বিরোধী দল হওয়ার দাবি জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি চিঠি স্পিকার রথীন্দ্রনাথ বসুকে দিয়েছিলেন। সেই চিঠিতে বিধায়কদের সই ছিল। যদিও সেই চিঠিতে থাকা সমস্ত সই জাল বলে অভিযোগ করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহারা। এই বিষয়ে বিধানসভার স্পিকারের কাছে অভিযোগ জানান তাঁরা। তারপরেই সই জাল কাণ্ড নিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসুর অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে সিআইডি। আর সেই সই জাল কাণ্ডের পরেই ক্ষুব্ধ হন ৫৮ জন তৃণমূল বিধায়ক। দলনেত্রী মমতার নির্দেশ অমান্য করে পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতকে নির্বাচন করে স্পিকারের কাছে চিঠি জমা দেন বিদ্রোহী তৃণমূল বিধায়করা। স্পিকার রথীন্দ্রনাথ বসু সবটা বিচার করে বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতের নামই ঘোষণা করে। তারপর থেকেই শুরু হয় তৃণমূল ভাঙার খেলা। সেই থেকেই ঋতব্রত দাবি করে এসেছেন, এই বিদ্রোহীদের সংখ্যাটা বাড়বে। ৬০-জন বিধায়ক তাঁদের সঙ্গে রয়েছেন। তার মাঝেই আজ, সোমবার দেখা যায় ফিরহাদ হাকিমকে বিরোধী দলনেতা ঋতব্রতের ঘরে যেতে।

যদিও কেন ফিরহাদের এই সাক্ষাৎ? জল্পনা চলছেই। বিদ্রোহী বিধায়কদের সংখ্যাটা বাড়বে? গতকাল, রবিবার এই প্রশ্নই করা হয়েছিল বাগনানের তৃণমূল বিধায়ক অরুণাভ সেনকে। তাঁর উত্তরে তিনি বলেছিলেন, ‘অপেক্ষা করলে সব জানতে পারবেন। সোমবার বড় মাছ আসবে আমাদের শিবিরে।’ তাহলে অরুণাভ সেনের কথা অনুযায়ী ফিরহাদ হাকিমই ‘বড় মাছ,’? জল্পনা তুঙ্গে।

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা