চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপের শুরুর আগেই বড় ধাক্কা খেল ব্রাজিল। প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন দলের প্রথম পছন্দের রাইট-ব্যাক ওয়েসেলি।  এর ২৪ ঘণ্টা আগে একই কারণে  আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়োনার্দো বালের্দিও বিশ্বকাপ থেকে ছিটকে যান। ফলে টুর্নামেন্ট শুরুর মুখে দুই দক্ষিণ আমেরিকান শক্তিকেই ধাক্কা সামলাতে হচ্ছে।

ব্রাজিল ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এ বারের বিশ্বকাপে আর খেলতে পারবেন না ওয়েসলি। বিবৃতিতে আরও বলা হয়েছে,’ তিনি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। মাঠে নামতে না পারলেও দলের অংশ হিসেবেই তাঁকে দেখা হবে।‘  শনিবার ক্লিভল্যান্ডে মিশরের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল ব্রাজিল। ম্যাচের মাত্র ১৫ মিনিটের মাথায় পেশিতে চোট পান ওয়েসলি। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। চোখের জলে মাঠ ত্যাগ করেন রোমার এই ফুটবলার। পরে মাঠের ধারে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি। ম্যাচের পর ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির পেশিতে গুরুতর সমস্যা হয়েছে। পরীক্ষার পর চিকিৎসকেরা নিশ্চিত করেন, বিশ্বকাপে তাঁর খেলা সম্ভব নয়।  ওয়েসলির পরিবর্তে মিডফিল্ডার এডেরসনকে দলে ডাকা হয়েছে। যদিও রাইট-ব্যাকের বদলে মিডফিল্ডার নেওয়ায় কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে আনচেলোত্তির। কারণ প্রথম একাদশে ওয়েসলিকে রেখেই পরিকল্পনা করেছিলেন তিনি।

আরও পড়ুনঃ তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

মিশরের বিরুদ্ধে ম্যাচে অবশ্য ২-১ ব্যবধানে জয় পেয়েছে ব্রাজিল। ব্রুনো গিমারায়েস ও এনদ্রিক গোল করেন। মিশরের হয়ে একমাত্র গোল মোস্তাফা জিকোর। ১৪ জুন মরক্কোর বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর হাইতি ও স্কটল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০০২ সালের পর প্রথমবার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

খোসা সহ নাকি খোসা ছাড়া? জানুন সেদ্ধ ডিম সংরক্ষণের সহজ পদ্ধতি

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!