বস্তায় ভরে ৬৭ কেজি গাঁজা পাচারের চেষ্টা, বেলডাঙা পুলিশের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ভারত-পাক যুদ্ধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারা দেশে। এই আবহাওয়ার মাঝেই নানা রকমের দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। এই রকমই আরেকটি তথ্য আসে মুর্শিদাবাদ বেলডাঙা পুলিশের কাছে। তাঁরা সূত্র মারফত জানতে পারে, উত্তরবঙ্গ থেকে একটি সাদা রঙের চারচাকা গাড়িতে কিছু বেআইনি সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে কলকাতার দিকে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙা থানার পুলিশ নাকা চেকিং শুরু করে ১২ নম্বর জাতীয় সড়কে।

সেই সময়তেই বেলডাঙার ভাবতা এলাকায় একটি সাদা রঙের চারচাকা গাড়িকে তল্লাশি করা হয়। তার পরই ওই গাড়ি থেকে উদ্ধার করা হয় দুটি বস্তা। বস্তা খুললেই পুলিশের চোখে পড়ে মোট ৬৭ কেজি গাঁজা। দেখা মাত্রই ওই গাড়িতে থাকা দুই যুবককে গ্রেফতার করে বেলডাঙা পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ সুজন (২৪) ও মোহাম্মদ মনু (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই দুই যুবকই শিলিগুড়ির বাসিন্দা। যুবকদের জেরা করার পর জানা যায়, তাঁরা এই বিপুল পরিমাণ মাদক শিলিগুড়ি থেকে কলকাতার উদ্দ্যেশে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়তেই পুলিশ তাদের গ্রেফতার করে।

বেলডাঙা থানার পুলিশ ধৃতদের গ্রেফতার করার পর তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায় করে। জানা গিয়েছে, শনিবার তাদের জেলা আদালতে তোলা হবে। অন্যদিকে, অতিরিক্ত তদন্তের স্বার্থে আদালতের কাছে ধৃতদের পুনরায় ৭ দিনের জন্য পুলিশি হেফাজতে রাখার জন্য আবেদন করেছে বেলডাঙা পুলিশ। এই পাচার কাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

‘গত ১০ বছরে যে যেমন খুশি হোটেল-রেস্তোরাঁ বানিয়ে নিয়েছে বেআইনিভাবে, আর হবে না’: দিলীপ ঘোষ

মর্মান্তিক! চাষের কাজে গিয়ে জলে তলিয়ে মালদহে ভূতনিতে মৃত্যু যুবকের

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

যান্ত্রিক ত্রুটি! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

কলকাতা হাইকোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভি ঘুগে 

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড