এই মুহূর্তে




SIR আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী ১ মহিলা, ঝাঁপ দিলেন মালগাড়ির সামনে

নিজস্ব প্রতিনিধি,বেলডাঙা: এসআইআর আতঙ্কে ফের মুর্শিদাবাদে আত্মঘাতী ১ মহিলা।এবার এসআইআর আতঙ্কে এক মহিলা আত্মঘাতী হলেন মুর্শিদাবাদ জেলায়। রবিবার ভোরে বেলডাঙা থানার(Beldanga P.S.) সুরুলিয়া এলাকায় মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন শাকিলা বেওয়া ( ৫৫) নামে সুরুলিয়া-গেটপাড়া এলাকার এক বাসিন্দা। গত ৪ নভেম্বর রাজ্য জুড়ে এসআইআর শুরুর পর এই নিয়ে মুর্শিদাবাদ জেলায় মোট তিনজন ব্যক্তি আত্মঘাতী হলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,সুরুলিয়া গেটপাড়া এলাকার বাসিন্দা শাকিলা বিবি (Shakila Bibi)নামে ওই মহিলা এসআইআর শুরুর পর থেকেই আতঙ্কে ছিলেন। ওই মহিলা নিজের পরিবারের সদস্যদেরকে বহুবার বলেছিলেন এসআইআর তালিকা তৈরি হয়ে যাওয়ার পর পুলিশ এসে তাকে ধরে নিয়ে যাবে। মৃত শাকিলার পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার ভোরে ছ’টা নাগাদ শাকিলা রেললাইনের উপর গিয়ে শুয়ে পড়েন। সেই সময় বহরমপুরের দিক থেকে বেলডাঙাগামী একটি মালগাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বহরমপুর জিআরপি থানা(Baharampur GRP P.S.) আধিকারিকেরা ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন।

এদিকে,শনিবার সকালে NRS হাসপাতালে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। আতঙ্কে থেকে ব্রেন স্ট্রোক হয় জিয়ার আলি নামে এক বৃদ্ধের। শুক্রবার থেকে NRS হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শনিবার সকালেই তাঁর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, SIR আতঙ্কে ভুগছিলেন। ২০০২-র তালিকাতে তাঁর নামও রয়েছে। তারপরেও ভয় ক্রমশ তাড়া করে বেড়াচ্ছিল। রাজ্য জুড়ে এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল বেড়েই চলেছে।

জানা গিয়েছে, ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে জিয়ার আলি নামে ওই বৃদ্ধের। তিনি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের চাটুরিয়া এলাকার বাসিন্দা । কিন্তু এসআইআর-র জন্য বাড়িতে এনুমরেশন ফর্ম আসার পর থেকে আরও চিন্তিত হয়ে পড়েন তিনি। ভয় পাচ্ছিলেন, কোনওভাবে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে নাতো। সেই চিন্তা থেকেই শুক্রবার ব্রেনস্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি কলকাতার এনআরএস হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে সেখানেই মৃত্যু হয় তাঁর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ