বেলুড় মঠের ৯১ জন সন্ন্যাসী বিচারাধীন, হিন্দুত্বে কোপ!‌ কাঠগড়ায় নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে বেলুড় মঠের ৯১ জন সন্ন্যাসী বিচারাধীন বলে তথ্য প্রকাশ্যে এল। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে।

এদিকে হিন্দুদের হয়ে জোর সওয়াল করে থাকেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী–সহ বিজেপি নেতা–মন্ত্রীরা। তাঁদের সকলেরই দাবি, যাঁদের নাম বাদ পড়ছে বা বিচারাধীন থাকছে তাঁরা রোহিঙ্গা অথবা বাংলাদেশি অনুপ্রবেশকারী। তাই প্রশ্ন উঠছে, বেলুড় মঠের সন্ন্যাসীরা রোহিঙ্গা না বাংলাদেশি অনু্প্রবেশকারী?‌ এই প্রশ্নের উত্তর অবশ। বিজেপি নেতাদের থেকে মেলেনি। সব সন্ন্যাসী যে ভোট দিতে যান তা নয়। কিন্তু কিছু তো যান নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। এবার তাঁদেরও বিচারাধীন তালিকায় রেখে দেওয়া হল।

অন্যদিকে রাজ্যের বৈধ নাগরিকদের নাম বাদ দেওয়া যাবে না বলে সবার আগে আওয়াজ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথে নেমেছিলেন প্রতিবাদে। সুপ্রিম কোর্টে গিয়ে সওয়াল করেছিলেন। তারপরই শীর্ষ আদালতের নির্দেশে বিষয়টি যায় বিচারবিভাগীয় অফিসারদের কাছে। ইতিমধ্যেই রাজ্যে ঘুরে গিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনিও বলে গিয়েছেন, বৈধ ভোটারদের নাম বাদ যাবে না। কিন্তু তারপরও এমন অবস্থা সামনে আসায় সমালোচনার ঝড় উঠছে।

এছাড়া রাত পোহালেই নরেন্দ্র মোদির ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ রয়েছে। তার আগে এমন খবর চাউর হওয়ায় বিজেপির অস্বস্তি বেড়েছে। কারণ ইতিমধ্যেই বহু মতুয়া, নমঃশূদ্র, আদিবাসীদের নাম বাদ পড়েছে চূড়ান্ত ভোটার তালিকা থেকে। তারপর অনেকের নাম এখনও বিচারাধীন। এই পরিস্থিতি থেকে বাদ গেল না বেলুড় মঠের সন্ন্যাসীরাও। যদিও এই ঘটনা নিয়ে বেলুড় মঠের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু এটাই এখন বড় খবর।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?