বন্ধ বেলুড় মঠ জেটি ঘাট, একাধিক দাবি নিয়ে কর্মবিরতিতে লঞ্চ কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই দুর্গাপুজো। ওই সময়  হাজার হাজার ভক্ত বেলুড় মঠে ভিড় জমান।  কিন্তু তারআগেই ঘটল বিপত্তি। আচমকাই কোন নোটিশ ছাড়া বিভিন্ন দাবি-দাওয়াকে সামনে রেখে কর্মবিরতিতে নেমেছেন বেলুড় মঠ জেটি ঘাটের জলসাথী কর্মীরা। রবিবার সকাল থেকেই মিলছে না লঞ্চ পরিষেবা। বন্ধ হয়ে গিয়েছে লঞ্চঘাটে মূল গেট এবং টিকিট কাউন্টার।

তাতেই  বিপাকের মধ্যে পড়েছে আমজনতারা। আগে থেকে না জানতে পারায় এদিন  বহু মানুষকেই লঞ্চ ঘাট থেকে ফিরে যেতে হচ্ছে। বলা বাহুল্য, বহু মানুষ পুজোর সময় বেলুড় মঠে দুর্গাপুজো দেখতে আসেন। আর এই সময় লঞ্চ না পাওয়ায় পড়তে হচ্ছে চিন্তায়।

কী কারণে কর্মবিরতির ডাক দিয়েছে জলসাথী কর্মীরা? তাদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বঞ্চনার শিকার। পুজোর সময় মেলেনি বোনাস। শুধু তাই নয়  চাকরিতে তাঁদের স্থায়ীকরণ করেনি কর্তৃপক্ষ। তাই তাদের দাবি না মেটা পর্যন্ত চলবে এই কর্মবিরতি। কবে থেকে ফের  খুলবে  বেলুড় মঠের  জেটি ঘাট তা কার্যত অধরাই । বলা বাহুল্য, দুর্গাপুজোর সময়  জেটি ঘাট না খোলা থাকলে চাপ বাড়বে বেলুড় মঠে আসা ভক্তদের। তাই যত দ্রুত সম্ভব এই সমস্যা যাতে দূর হয় এমনটাই চাইছেন আমজনতারা।

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

তরুণ প্রজন্মের লাইফস্টাইলই ডেকে আনছে বিপদ, কম বয়সেই বাড়ছে গলব্লাডার স্টোনের ঝুঁকি

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

প্রতিদিন পেঁপে খেলেই কামাল, হজম, হার্ট ও ত্বকের সুরক্ষায় মিলবে একাধিক উপকার

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

চট্টগ্রামের ত্রাস কুখ্যাত গ্যাংস্টার ডেভিড ইমনের কাছ থেকে উদ্ধার আধার কার্ড

হাওড়া ডিভিশনে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল, ঘোষণা পূর্ব রেলের

ফের বাংলাদেশ দলের অধিনায়ক হলেন সাকিব আল হাসান

হুমায়ূনের দেওয়া চেক বাউন্স! ফুটবলারদের টাকা মেটাতে গিয়ে বিপাকে মহমেডান স্পোর্টিং

‘কথায় কথায় রেফার চলবে না,’ হাসপাতালের সুপারকে কড়া নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর