রাজ্য বাজেটে বড় চমক, পেনশনভোগীদের জন্য ক্যাশলেস চিকিৎসা নিয়ে বড় ঘোষণা চন্দ্রিমার

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তদশ বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এটিই রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। উল্লেখযোগ্যভাবে, ২০২১ সালের মতোই ২০২৬ সালেও ৫ ফেব্রুয়ারিতেই বাজেট পেশ করা হচ্ছে। স্বাভাবিকভাবেই আজকের বাজেটের দিকে রাজ্যবাসীর নজর ছিল তুঙ্গে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার-সহ একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্পে নতুন কোনও ঘোষণা বা প্রতিশ্রুতি থাকে কি না, সেদিকেই নজর ছিল বেশি।

এবারের বাজেটে রাজ্য সরকারের পেনশনভোগীদের জন্য বড় স্বস্তির ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতায় তাঁরা এতদিন ২ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পেতেন। এবার সেই সীমার বাইরে চিকিৎসা ব্যয় হলে, অতিরিক্ত খরচের ৭৫ শতাংশ পর্যন্ত ক্যাশলেস সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে চিকিৎসা সংক্রান্ত আর্থিক চাপ আরও কমে।

আরও পড়ুন: সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, রাজ্য সরকারের দুয়ারে সমাধানের আর্জি মথুরাপুরের মৎস্যজীবীদের

সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রেও একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তাদের মাসিক অনুদান আরও ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি আশাকর্মীদের মাসিক ভাতাও ১০০০ টাকা বাড়ানো হয়েছে। স্বাস্থ্যসাথী প্রকল্পের পরিধি আরও বিস্তৃত করে ‘গিগ ইকোনমির’ সঙ্গে যুক্ত কর্মীদেরও এর আওতায় আনার ঘোষণা করা হয়েছে, বা বর্তমান সময়ের কর্মসংস্থানের বাস্তবতাকে স্বীকৃতি দেয়।

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকাদের জন্যও সুখবর রয়েছে। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে তাঁদের মাসিক সম্মানী আরও ১০০০ টাকা বাড়ানো হবে। একই সঙ্গে কর্মরত অবস্থায় কোনও অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকার অকাল মৃত্যু হলে তাঁদের কাছের আত্মীয়দের এককালীন ৫ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ২০২৬-২০২৭ অর্থবর্ষের বাজেটে ১০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি