রাজ্যে করোনার দৈনিক সংক্রমণে সামান্য উন্নতি, আক্রান্ত ৭৫৮ জন

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর হারও কমেছে। মারণ ভাইরাসের ছোবল কেড়েছে ১১ জনের প্রাণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের দৈনিক সংক্রমণে সামান্য উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ আটশোর গণ্ডির নিচে নেমেছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৫৮ জন। দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুর হারও কমেছে। মারণ ভাইরাসের ছোবল কেড়েছে ১১ জনের প্রাণ। পাশাপাশি শনাক্তের হারেও সামান্য উন্নতি ঘটেছে। পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ২ দশমিক ০৫ শতাংশে। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমেছে ২৭ জন। দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যে শীর্ষেই রয়েছে কলকাতা।

বুধবারই রাজ্যে মারণ ভাইরাসে দৈনিক আক্রান্তের সংখ্যা আটশোর গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল। ফলে সামান্য হলেও উদ্বেগ বেড়েছিল। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় কিছুটা স্বস্তির খবর বয়ে আনল স্বাস্থ্য দফতরের দৈনিক করোনা বুলেটিন। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় ৩৭ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় আরও ৭৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ১২ হাজার ৭৪১ জন। শেষ ২৪ ঘন্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০৫ শতাংশ। একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৯ হাজার ৪৩০ জন।’

সুস্থতার হারও লাগাতার স্বস্তি দিয়ে চলেছে। করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭৭৪ জন। এ নিয়ে এদিন সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৮৫ হাজার ৪৪৪ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩১ শতাংশে দাঁড়িয়ে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ২৭টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ৮৬৭ জনে।’

কলকাতা মহানগরীর করোনা পরিস্থিতি অবশ্য উদ্বেগ কাটাতে পারছে না। গত ২৪ ঘন্টায় মহানগরীতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১৫ জন এবং প্রাণ হারিয়েছেন দুই জন। পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪১ জন এবং মৃত্যু হয়েছে দুই জনের।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ