সপ্তাহ শেষের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ

Share:

নিজস্ব প্রতিনিধি : পূর্বঘোষিত আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে কলকাতায় এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হচ্ছে না। চলতি সপ্তাহের শেষে শুরু হতে পারে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে।গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের হাসিমারাতে ২১৮.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বারোভিষা ১৭৯.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে ১৬৬.৫ মিলিমিটার। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) আধিকারিক হবিবুর রহমান এই খবর জানান। তিনি বলেন,সপ্তাহের শেষে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে।

মঙ্গল ও বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলিতে মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে। গত দু’দিনে এর অগ্রগতির সম্ভাবনা কম। তবে এ সপ্তাহের মধ্যেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই মৌসুমী বায়ুর প্রভাব বিস্তার করবে বলে অনুমান আবহাওয়াবিদদের।উত্তরবঙ্গে মঙ্গলবারও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা কিছুটা কমবে। উত্তরবঙ্গের(North Bengal) ওপরের দিকের পাঁচটি জেলা দার্জিলিং ,কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কম মঙ্গলবার।

বজ্রবিদ্যুৎ সহ মেঘের সঞ্চার হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। কলকাতায় বৃষ্টি বাড়বে শুক্রবার থেকে। উইকেন্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে(South Bengal) বিশেষত কলকাতায় অস্বস্তিকর গরমে নাজেহাল আমজনতা। আকাশে সাময়িক কালো মেঘের আনাগোনা দেখা গেলেও নিমেষে তা উধাও হয়ে শরতের আকাশে চেহারা নিচ্ছে। সকলেই এখন তাকিয়ে আছে চাতক পানে আকাশের কালো মেঘ আর ঝমঝমিয়ে বৃষ্টির আশায়। আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস ক্রমশ পিছচ্ছে।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের