আগামী ৭ দিন রাজ্য জুড়ে বৃষ্টি চলবে ,ঝাড়খণ্ডে নির্মীয়মান সেতুর গার্ডার ভেঙে পড়ল

Share:

নিজস্ব প্রতিনিধি: সমগ্র পশ্চিমবঙ্গেই বর্ষা প্রবেশ করেছে। সারাদিনই মেঘলা আকাশ রয়েছে। রবিবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান। তিনি বলেন, রবিবার পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। রবিবার থেকে বেশ কিছুদিন অর্থাৎ ৬ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গ(North Bengal) এবং দক্ষিনবঙ্গের(South Bengal) প্রতিটি জেলায় বৃষ্টি পাতের সম্ভবনা রয়েছে। রবিবার থেকে উত্তরবঙ্গতে বেশ কিছু দিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার , কোচবিহারে লাল সতর্ক বার্তা রয়েছে। কোচবিহার এবং কালিংপং-এ কমলা সর্তকতা রয়েছে ।জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বৃষ্টি হলেও অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা কমবে বৃষ্টির ফলে।এদিকে, ঝাড়খণ্ডের গিরিডিহ জেলায় প্রবল বৃষ্টিতে আর্গা নদীর উপর একটি নির্মীয়মান সেতুর একটি গার্ডার ভেঙে পড়ে।

ঝাড়খণ্ডের(Jharkhand) গিরিডিহ জেলায় প্রবল বৃষ্টিতে আর্গা নদীর উপর একটি নির্মীয়মান সেতুর একটি গার্ডার ভেঙে পড়ে এবং একটি স্তম্ভ হেলে পড়ে, রবিবার একজন কর্মকর্তা জানিয়েছেন।শনিবার রাতে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি থেকে ২৩৫ কিলোমিটার দূরে দেওরি ব্লকে ঘটনাটি ঘটে। ডুমরিটোলা ও কারিপাহরি গ্রামকে সংযুক্ত করতে ফতেপুর-ভেলওয়াগাতি সড়কে সেতুটি নির্মাণ করা হচ্ছিল।সড়ক নির্মাণ বিভাগের নির্বাহী প্রকৌশলী, গিরিডিহ, বিনয় কুমার পিটিআই-কে বলেন, “সেতুটি নির্মীয়মান ছিল। শনিবার রাতে প্রবল বৃষ্টিতে সেতুর একটি সিঙ্গেল-স্প্যান গার্ডার ভেঙে পড়ে এবং একটি পিলার হেলে পড়ে।

ঠিকাদারকে পুনর্নির্মাণের জন্য বলা হয়েছে অংশ।”বিহারে মাত্র এক সপ্তাহের মধ্যে পঞ্চম সেতু ভেঙে পড়ে, কোনও হতাহতের খবর নেই।তবে সেতুর প্রকল্পতে ব্যয়ের পরিমাণ জানাননি তিনি।সূত্র জানিয়েছে যে সেতুটি প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এবং এটি ঝাড়খণ্ডের গিরিডিহ এবং বিহারের জামুই জেলার প্রত্যন্ত গ্রামগুলিকে সংযুক্ত করবে।গার্ডারের উপর ঢালাই এক সপ্তাহ আগে করা হয়েছিল এবং এটিকে শক্তিশালী করতে কমপক্ষে 28 দিনের প্রয়োজন ছিল। কিন্তু তার আগেই ঘটল অঘটন।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের