নিম্নচাপের জেরে বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ বঙ্গে বাড়বে ঝড়-বৃষ্টির পরিমাণ

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। মঙ্গলবার এর মধ্যে এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের উপরে গভীর নিম্নচাপ সৃষ্টি করবে। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার এই নিম্নচাপের জেরে ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গে। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur waether Office) অন্যতম অধিকর্তা হাবিবুর রহমান এই খবর জানান। তিনি বলেন, আগামী বুধবার থেকে নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর সহ উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতে(kolkata) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদনীপুর জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে।

এর পাশাপাশি বঙ্গের অন্যান্য ৭টি জেলাতে বুধ ও বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির আশঙ্কা থাকছে। তবে সাইক্লোন নিম্নচাপ সৃষ্টি হওয়ার পর তার গতি প্রকৃতি কোন দিকে হবে তা বলা সম্ভব হবে বলে জানান হাবিবুর রহমান। আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর সোমবার বিভিন্ন এলাকায় মেঘ ও বজ্রগর্ভ আবহাওয়া সৃষ্টি হতে পারে বলে মনে করছে। সোমবার ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। মূলত আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের ভূ-বিজ্ঞানীদের মতে অক্টোবর মাসের শেষ থেকে নভেম্বর মাসের মধ্যে প্রতিবছরই সাইক্লোনের আবহাওয়া তৈরি হয়। এ বছরও আন্দামান সাগরে উপর থেকে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্ত পরবর্তীকালে বঙ্গোপসাগর(Bay Of Bengal) সহ বিস্তীর্ণ এলাকার ওপর শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি করতে পারে।

তার জেরে দুর্যোগ ঘনিয়ে আসতে পারে উপকূলবর্তী জেলা গুলিতে। এই আবহাওয়ার দরুন ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে উপকূলবর্তী বিভিন্ন জেলার প্রশাসনকে সতর্ক করা হয়েছে। কারণ এই ঘূর্ণিঝড় সৃষ্টি হলে জলস্ফীতি বাড়তে পারে। তাই কিছু এলাকা গুলি থেকে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা সহ সাতটি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে।

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় চিন্তাভাবনা পরিবহনমন্ত্রী অর্জুন সিংহের

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

প্রেমে প্রত্যাখ্যান, হতাশাগ্রস্ত হয়ে আত্মঘাতী যুবক, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

বিজেপির নেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার প্রাক্তন ফুটবলার রহিম নবীর ভাই

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

তারাতলা কাণ্ডে কালীচরণের হাওড়ার বাড়িতে তল্লাশিতে বিশেষ তদন্তকারী দল

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য