Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাত ১০টা ১২ থেকে ১১টা ১২ মিনিট, ঠিক কী ঘটেছিল কৃষ্ণনগরকাণ্ডে, ভাবাচ্ছে তদন্তকারীদের

তরুণীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে ঘটনার সময়ের ৬০ মিনিট গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ। সেখানেই লুকিয়ে যাবতীয় রহস্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া(Nadia) জেলার সদর শহর কৃষ্ণনগরে(Krishnanagar) এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর(Unnatural Death of a Young Lady) ঘটনায় তদন্তে নামা আধিকারিকদের কাছে এখন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে ১ ঘন্টার সময়সীমা। রাত ১০টা ১২ থেকে ১১টা ১২ মিনিট পর্যন্ত সময়ে ঠিক কী কী ঘটেছিল সেটাই এখন ভাবাচ্ছে তদন্তকারীদের। একইসঙ্গে তাঁদের আরও একটি বিষয় ভাবাচ্ছে, আর তা হল আগুনে পুড়ে নির্যাতিতার মৃত্যু হলে তিনি কেন চিৎকার করলেন না আর কেনই বা ছটফট করলেন না? কেননা ঘটনাস্থলে কেরোসিন জাতীয় তরল দাহ্য রাখার বোতল এবং দেশলাই পাওয়া গেলেও নির্যাতিতা বাঁচার জন্য যেমন আর্তনাদ করেননি, তেমনি ছটফটানির নমুনা ঘটনাস্থলে পাওয়া যায়নি। ভাবাচ্ছে আরও একটি বিষয়, ঘটনার দিন রাতেই নির্যাতিতাকে শহরের কলেজ মাঠে অন্য এক তরুণের সঙ্গে দেখা গিয়েছিল। কে সেই তরুণ? আর তাই তরুণীর মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে ঘটনার সময়ের ৬০ মিনিট(60 Minute Duration) গুরুত্বপূর্ণ বলে মনে করছে পুলিশ(Police)।   

আরও পড়ুন, পুজোয় গত দু’বছরের থেকে এবারে দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেশি কলকাতায়

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন প্রেমিকা এবং তাঁর এক ‘কমন ফ্রেন্ড’-এর ফোন পেয়ে ১০টা ১২ মিনিটে বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিযুক্ত গ্রেফতার হওয়া যুবক রাহুল বসু। পরে কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজ চত্বরে তাঁকে দেখা যায়। তার প্রমাণ মিলেছে সিসিটিভি ফুটেজে। তরুণীর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দেখা যাচ্ছে, সে দিন রাত ৭টা ৪৫ মিনিট থেকে বেশ কিছু ক্ষণ কলেজ চত্বর থেকে কালেক্টর অফিস হয়ে ডাকবাংলো মোড় পর্যন্ত তিনি গিয়‌েছিলেন। সেই সময় প্রায় এক ঘণ্টায় বেশ কয়েকটি ‘কল’ গিয়েছে অভিযুক্তের ফোনে। কিন্তু, ধৃত প্রেমিক তদন্তকারীদের কাছে দাবি করেছেন, ওই সময়ে মাত্র ১ বারই তাঁদের কথা হয়েছিল। দু’জনের মনোমালিন্য হয়েছিল। ফোনে তাঁকে সম্পর্ক ছেদের কথা বলেছিলেন প্রেমিকা। ধৃতের মায়ের দাবি অনুযায়ী, মঙ্গলবার রাত ১টা ১৫ মিনিট নাগাদ বাড়ি ফিরেছিলেন ছেলে। সিসিটিভি ফুটেজে ওই তথ্যের সত্যতা মিলেছে। কিন্তু বাড়ি থেকে বার হওয়া এবং বাড়ি ফিরে আসার মধ্যে একটি ঘণ্টা অভিযুক্ত কার কার সঙ্গে দেখা করেছেন, প্রেমিকার সঙ্গে আদৌও দেখা হয়েছিল কি না, দেখা হলেও ঠিক কী কথা হয়েছিল তাঁদের মধ্যে, তার খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।  

আরও পড়ুন, ‘সিপিএম কালকেউটের জাত, একদম বিশ্বাস করবেন না’, জনতাকে বার্তা পার্থ’র

ঘটনা হচ্ছে, তদন্তকারীদের হাতে এমন কোনও প্রমাণ এখনও আসেনি যে রাহুলই নির্যাতিতাকে খুন করেছে। নির্যাতিতার পরিবার যতই দাবি করুক না কেন, আদালতে আবেগ অপেক্ষা যুক্তি ও প্রমাণ বেশি কাজ করে। সেই জায়গায় রাহুল এখনও একবারও স্বীকার করেনি যে সে নির্যাতিতাকে ধর্ষণ করে খুন করেছে। নির্যাতিতার পরিবারের অবশ্য অভিযোগ, তরুণীকে রাহুল ও তার বন্ধুরা গণধর্ষণ করে খুন করেছে। পোস্টমর্টেম রিপোর্টে অবশ্য যৌন নির্যাতনের কোনও চিহ্ন মেলেনি বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। আবার রাহুল যে খুন করেছে তেমন কোনও প্রমাণ কেউ দেখাতে পারেনি। পুলিশের হাতেও তেমন কোনও প্রমাণ আসেনি। বরঞ্চ রাহুল ও তার পরিবার যে বয়ান দিচ্ছে, তা মিলে যাচ্ছে সিসিটিভি ফুটেজের সঙ্গে। তর্কের খাতিরে যদি ধরে নেওয়াও যায়, সবটাই আগে থেকে পরিকল্পিত তবুও সেখানে অপরাধের ছাপ থাকবে, সেই ধরনের এখনও কিছুই হাতে পাননি তদন্তকারীরা। আর তাই কৃষ্ণনগরের তরুণি মৃত্যুর যাবতীয় নজর এখন ১ ঘন্টার সময়ে এসে থেমেছে। কী হয়েছে ওই ১ ঘন্টার মধ্যে! উত্তর খুঁজে চলেছেন তদন্তকারীরা।

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

গণনাকেন্দ্রে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর

খড়গপুরের আকাশে উড়ছে গেরুয়া আবির,উৎসবে মাতোয়ারা বিজেপি কর্মীরা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

‘রাত জাগুন! পাহারা দিন! ভোট গণনা শুরুর আগে গভীর রাতে দলকে নির্দেশ মমতার

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি

অরুণাচলের হিডেন জেম মেছুকা: কেন বার বার ছুটে যেতে ইচ্ছে করে স্বর্গসুন্দর উপত্যকায়?