এই মুহূর্তে

ভগবানগোলায় বাদ পরল কয়েকশো ভোটারের নাম, ক্ষুব্ধ গ্রামবাসীরা

নিজস্ব প্রতিনিধি,ভগবানগোলা :​ভোটার তালিকা নিয়ে চরম বিতর্ক ভগবানগোলায়, বাদ পড়ল কয়েকশো ভোটারের নাম।ক্ষুব্ধ গ্রামবাসীরা।মুর্শিদাবাদের ভগবানগোলা(Bhagabangola) ৬২ নম্বর বিধানসভার অন্তর্গত রানিতলা থানার খড়িনা অঞ্চলে ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। বিশেষত ২৭৯ ও ২৮০ নম্বর বুথে ‘বিচারাধীন’ (Pending) থাকা বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার ঘটনায় প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, সমস্ত নথি জমা দেওয়ার পরেও অন্যায়ভাবে তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ​অস্বাভাবিক পরিসংখ্যান ঘিরে রহস্য

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৭৯ নম্বর বুথে মোট ৪২৯ জন ভোটার নথি যাচাইয়ের প্রক্রিয়ায় (বিচারাধীন) ছিলেন। এর মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মাত্র ২ জন। একইভাবে, ২৮০ নম্বর বুথে ৪৫০ জন আবেদনকারীর মধ্যে ঠাঁই হয়েছে মাত্র ১ জনের।এত বিপুল সংখ্যক মানুষের নাম কেন বাতিল করা হলো, সে বিষয়ে স্থানীয় প্রশাসন কোনো সদুত্তর দিতে পারেনি বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ​স্থানীয়দের দাবি, ভোটার তালিকার সঙ্গে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা জড়িয়ে থাকে।

এই ধরনের অসঙ্গতি ভবিষ্যতে বড় ধরনের সামাজিক ও রাজনৈতিক জটিলতা তৈরি করতে পারে। দীর্ঘ দিন ধরে ওই এলাকায় বসবাস করা সত্ত্বেও নাম বাদ পড়ায় সাধারণ মানুষের ভোটাধিকার কার্যত বিপন্ন হওয়ার মুখে।একই পরিবারের পিতা এবং দুই পুত্রের নাম সংযুক্ত হয়েছে। আবার বাদ গিয়েছে অন্য পুত্রদের নাম। একই পরিবারের ছয় সদসের মধ্যে চার সদস্যের নাম বাদ গেছে ২ সদস্যের নাম রয়ে গিয়েছে। এই ধরনের ভোটার নাম থেকে তালিকা বাদ যাওয়ায় ক্ষোভে ফুঁসছে ওই গ্রামের বাসিন্দারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুই দশক ধরে বেহাল রাস্তা, যাতায়াতে চরম ভোগান্তি বড়মুইদা গ্রামবাসীদের

আলিপুরদুয়ারে সভা করার সময় জেলার নামই ভুলে গেলেন নীতিন নবীন, ভিডিও তৃণমূলের

মুর্শিদাবাদে অধীর চৌধুরীর কনভয়ে লরির ধাক্কা, বড়সড় দুর্ঘটনা

বাদ্যযন্ত্র সহযোগে জমজমাট প্রচার, বহরমপুরে ঘরে ঘরে যাচ্ছেন সুব্রত ও নাড়ুগোপাল

‘‌স্ট্রিট ডান্স দেখিয়ে চলে গেছেন’‌, নাম না করে জুনকে বেলাগাম কুকথা দিলীপের

কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় দুর্যোগ শুরু ,ফের লাল ও কমলা সর্তকতা জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ