ভাতারে প্রচার ঘিরে উত্তেজনা, রণক্ষেত্র নিত্যানন্দপুর, পরিস্থিতি সামলাতে হিমশিম পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাতার: বিধানসভা নির্বাচনের আবহে ভাতার বিধানসভার নিত্যানন্দপুর অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠল। সোমবার বিজেপি প্রার্থী সৌমেন কার্ফারের প্রচারকে কেন্দ্র করে একাধিক এলাকায় সংঘর্ষের(Clash) পরিস্থিতি তৈরি হয়। স্লোগান বনাম পাল্টা স্লোগানে মুহূর্তের মধ্যে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।তবে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিত্যানন্দপুরের(Nityananadapur) বিভিন্ন গ্রামে প্রচারে বের হন বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা ও তাঁর সমর্থকরা। অভিযোগ, সেই সময় তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয়, যা ক্রমে সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষের মধ্যে স্লোগানবাজি চলতে থাকে দীর্ঘক্ষণ। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপি প্রার্থী সৌমেন কার্ফা(BJP Candidate Soumen Karfa) অভিযোগ করেন, “আমরা বৈধ অনুমতি নিয়ে প্রচারে বেরিয়েছিলাম। কিন্তু তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। মিছিলের উপর ইট-পাটকেল ছোঁড়া হয়, সাউন্ড সিস্টেমের তার খুলে দেওয়ার চেষ্টা করা হয়। এমনকি আমাদের সঙ্গে থাকা বাজনা বাজানোর লোকজনকেও মারধরের চেষ্টা করা হয়”।তিনি আরও দাবি করেন, “এর আগেও আমরা এই এলাকায় মন্দিরে প্রণাম করতে এলে আমাদের কনভেনার সুব্রত গোস্বামীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আজও একই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে। ২-৪টি জায়গায় আমাদের দেওয়ালে লাগানো ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয়েছে”।

বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কর্মীরা আত্মরক্ষার জন্য প্রতিরোধ গড়ে তোলে। তবে তারা আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল বলেও জানানো হয়। “বিজেপি প্রার্থীর দাবি, ভারতবর্ষের সংবিধান, নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলাকে সম্মান করি। কিন্তু তার মানে এই নয় যে আমরা দিনের পর দিন আক্রমণের শিকার হব,”—বলেন সৌমেন কার্ফা।অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম বলেন, “বিজেপি ইচ্ছাকৃতভাবে এলাকায় অশান্তি তৈরির চেষ্টা করছে। কোন দলের প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীদের বাধা দেয়ার প্রয়োজন নেই। কিন্তু মুশকিল হচ্ছে মানুষের সাড়া না পেয়ে নিশ্চিত পরাজয়ের আচ করে বিজেপি প্রার্থী এবং কর্মীরা বিভিন্ন জায়গায় বেলাগাম ভাবে কুৎসা করছেন”।ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ এলাকায় টহল জোরদার করেছে। নির্বাচনের প্রাক্কালে এই ধরনের সংঘর্ষ ঘিরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে ।

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে জেরায় পাক চক্রের পর্দাফাঁস

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

বিহারের বাঁকিপুর বিধানসভার উপনির্বাচন: গণনার শুরুতেই এগিয়ে গেলেন প্রশান্ত কিশোর

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু