ফের সেক্টর ফাইভে প্রতারণা চক্রের পর্দাফাঁস, ধৃত ২১

Share:

 নিজস্ব প্রতিনিধি, সল্টলেক: কল সেন্টারে হাওয়ালা যোগ। সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ৬ মহিলা সহ ২১ জনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার (Bidhannagar Cyber Crime P.S.) পুলিশ। একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষাধিক টাকা এবং গুরুত্বপূর্ণ নথি। পুলিশ সূত্রে খবর, সল্টলেকের সেক্টর ফাইভের ইপি ব্লকের গ্লবসিন ক্রিস্টাল টাওয়ার বিল্ডিংয়ের ছয় তলায় রেনেসাঁ ইনফো ওয়েব প্রাইভেট লিমিটেড নামের একটি ভুয়ো কল সেন্টার (Fake Call Center) চালু করেছিল ইকো পার্ক এলাকার বাসিন্দা পরাগ কুন্ডু। সেই ভুয়ো কল সেন্টার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফোন করত প্রতারকরা।

তাদের মার্কিন টেলিকম সংস্থার কর্মী হিসাবে পরিচয় দিয়ে ইন্টারনেট স্পিড বৃদ্ধি এবং ম্যালওয়্যার অ্যাটাক থেকে সুরক্ষার জন্যে অ্যান্টিভাইরাস সাপোর্ট সংক্রান্ত বিষয় প্রতিশ্রুতি দেওয়া হতো। সেই প্রতিশ্রুতি দিয়ে বিদেশি নাগরিকদের কাছ থেকে বিদেশি মুদ্রায় লক্ষাধিক টাকা প্রতারণা করতো এই চক্র। সূত্রের খবর, এই ভাবে কয়েক কোটি টাকা প্রতারণা করে এই চক্র। অবশেষে বিধাননগর (Bidhannagar)সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে বৃহস্পতিবার রাতে হানা দেয় সেক্টর ফাইভের ভুয়ো কল সেন্টারে। সেখান থেকে সংস্থার দুই ডিরেক্টর পরাগ কুন্ডু এবং সঞ্জয় চন্দ্র দাস সহ ২১ জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, এই চক্রের আড়ালে রয়েছে হাওয়ালা যোগ। এদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই চক্র বিদেশি নাগরিকদের থেকে প্রতারণা করার সময় তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ব্যাংক একাউন্টে টাকা জমা করতে বলতো। পরবর্তীতে সেই টাকা হাওয়ালা মাধ্যমে দিল্লির এক ব্যবসায়ীর কাছে পৌঁছত। সেখান থেকে টাকা কলকাতার এক ব্যবসায়ীর মাধ্যমে এসে পৌঁছত পরাগের কাছে। এই অফিস থেকে ২ লক্ষ ১৫ হাজার টাকা এবং পরাগের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লক্ষ ৬৭ হাজার টাকা নগদ উদ্ধার করে পুলিশ। এছাড়াও ৪২টি কম্পিউটার, ২৩টি স্মার্ট ফোন, ২৬টি ডেবিট কার্ড, ৩টি হার্ড ডিস্ক, ১৬টি চেক বুক, ৪টি ব্যাংক পাসবুক, ৪টি প্যান কার্ড, দুটি রাউটার সহ একাধিক ভিকটিম ডেটা উদ্ধার করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। 

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের