যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে পা রেখেছিলেন ফুটবলের যুবরাজ লিওনেল মেসি। আর তাঁকে দেখতে ভিড় করেছিলেন ফুটবল ভক্তরা। কিন্তু সঠিকভাবে দেখতে পাননি ফুটবল যুবরাজকে। তার ফলে ভাঙচুর, তছনছ করা হয় যুবভারতী। এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে। সেই অভিযোগ হল, এমন বিশৃঙ্খলা হবে বলে আগাম খবর ছিল বিধাননগর পুলিশের কাছে। তারপরও কেন কোনও ব্যবস্থা নেওয়া হল না?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ এই বিশৃঙ্খলা এবং রণক্ষেত্র পরিস্থিতি সামলাতে পারেনি বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। যা নিয়ে সরগরম হয়ে ওঠে যুবভারতী।

এদিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানালেন, যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে ‘অব্যবস্থা’ হয়েছে সেটার জন্য তিনি ‘স্তম্ভিত এবং বিচলিত’। এই ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। তদন্তের নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় এবং মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব। এই পরিস্থিতিতে সকল ক্রীড়াপ্রেমীর কাছেও ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে যে ছবি দেখা গেল, পুলিশের নিরাপত্তা থাকলেও বহু মানুষ বোতল, ইট নিয়ে প্রবেশ করলেন। পুলিশ তা আটকায়নি। কোনও পরিকল্পনা পুলিশের না থাকার ছবিটা একেবারে সামনে এসেছে। এই পরিস্থিতিতে যুবভারতীর দায়িত্ব কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া উচিত বলে অনেকে মনে করছেন। কারণ বিধাননগর পুলিশ এলাকার মেলা, পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সামলানোর জন্যই যথেষ্ট বলে প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে ফুটবলপ্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখাচ্ছিল মেসিকে। তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন মেসিকে বলে অভিযোগ। ফলে গ্যালারি থেকে শুধু মেসিকে নয়, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি’পলকেও দেখা যায়নি। আর তার জেরেই ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। তারপরেই বিশৃঙ্খলা দেখা দেয় গোটা মাঠে। ভাঙচুর, তছনছ করা হয় গোটা যুবভারতী। রাস্তায় পুলিশের পাহাড় থাকলেও যুবভারতীর ভিতরে একেবারে ঢিলেঢালা নিরাপত্তা দেখা দেয়। মেসিকে এতজন মানুষ কেমন করে ঘিরে ধরল যুবভারতীর মাঠে?‌ পুলিশ এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে। যেখানে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে এমন বিশৃঙ্খলা করার পরিকল্পনা হতেই পারে, সেই খবর থাকা সত্ত্বেও পুলিশের এমন ক্যাজুয়াল মনোভাব এই ঘটনার জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।

এছাড়া আজ সকালেই মেসি পৌঁছে যান যুবভারতীতে। গ্যালারি ভর্তি জনতা—মেসিকে দেখতে কেউ এসেছেন মুম্বই থেকে, কেউ এসেছেন আমেরিকা থেকে। কারও চোখে জল, কেউ উত্তেজিত। কিন্তু এই আনন্দ ছিল কয়েক মিনিটের। অভিযোগ উঠেছে, যুবভারতীতে ঢোকা মাত্রই লিয়োনেল মেসিকে ঘিরে রইলেন একদল মানুষ। মোটা টাকা দিয়ে টিকিট কেটেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিল সকলে। কেউ বোতল ছুড়লেন, কেউ চেয়ার ছুড়লেন। রণক্ষেত্র চেহারা নিল যুবভারতী। বিধাননগর কমিশনারেটের ডিসি গোয়েন্দা প্রধানের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠল। কারণ মাঠের ভিতরে জলের বোতল, ইট–পাটকেল কেমন করে ঢুকল?‌ তাহলে নিরাপত্তায় খামতি ছিল সেটা স্পষ্ট। পরিস্থিতির মোড় ঘোরাতে লাঠিচার্জ করা হয় বলেও অভিযোগ। এই ঘটনা বাংলা তথা বাঙালির ভাবমূর্তি নষ্ট করল। রাজ্য সরকারকে বদনাম করতেই এমন ঘটনা বলে অভিযোগ উঠেছে। সব মিলিয়ে পুলিশের ভূমিকা একেবারে ঠুটো জগন্নাথ।

২৭ জুলাই থেকে বক্রী হবেন শনিদেব! ৩ রাশির জাতকরা সাবধানে থাকুন

অগস্টে সূর্য-বুধ ও মঙ্গলের গোচরে তৈরি হবে রাজযোগ, বদলে যাবে ৪ রাশির জাতকদের জীবন

ভাল যাবে না শরীর! হতে পারে অপ্রত্যাশিত আয়, জেনে নিন কেমন কাটবে রবিবার

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা