দোমোহনিতে ট্রাক্টর-ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ৩ জনের, গুরুতর জখম ১২ শ্রমিক

আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দোমোহনি ৩১ নং জাতীয় সড়কে ট্রাক্টর ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল তিন জনের। গুরুতর জখম হয়েছেন ১২ জন শ্রমিক। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির দোমোহনিতে এই ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সকালে ময়নাগুড়ি উল্লাডাবরিতে একটি ট্রাক্টরে চেপে মাটি কাটার উদ্দেশ্য যাচ্ছিলেন প্রায় ২০ জন শ্রমিকের একটি দল। তাঁরা ট্রাক্টরের ট্রলিতে বসে ছিলেন। সেই সময় ৩১ নং জাতীয় সড়কে দোমোহনি জোড়াবাধের কাছে একটি ট্রাক এসে ট্রাক্টরটিকে সামনে থেকে ধাক্কা মারে। ট্রাক্টর ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ফলে ট্রলি থেকে রাস্তায় ছিটকে পড়েন শ্রমিকরা। ট্রাক্টরটিকে ঠেলতে ঠেলতে কিছুটা দূরে নিয়ে যায় বড় ট্রাকটি। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে কাতরাতে থাকেন তাঁরা।  ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। এই ঘটনার পর দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে এসে হাইওয়ে ট্রাফিক পুলিশ ও দমকলের কর্মীরা আহতদের চিকিৎসার জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কমল মাল। অন্যদিকে আহতদের জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে। মৃত ও আহতরা মুর্শিদাবাদ জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। গুরুতর আহত ১২ জন শ্রমিকের নাম যথাক্রমে আয়াল শেখ, মসিবুল শেখ,  আশিস কোনাই, নিশার শেখ, তোহিবুল শেখ, নসফুল শেখ, হাসিবুল শেখ, আসরাফুল শেখ, আমির আলি, ওলিউল শেখ, সেলাল সেখ, নৌশের আলি।  কীভাবে এই ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার ফলে ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গিয়েছে। মালবাহী ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও ট্রাক্টর বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ট্রাক চালক। তাঁর খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা। 

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ