সুড়ঙ্গে বন্দি ২২, অভিযান চালিয়ে শূণ্য হাতে ফিরল বিহার পুলিশ

তছনছ করল কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করল না? তবে কি অবিজেপি শাসিত রাজ্যকে বারবার পর্যুদস্ত করতে চাইছে বিজেপি? উঠছে প্রশ্ন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের পানিহাটিতে (Panihati) মাটির নিচে রয়েছে গভীর সুড়ঙ্গ। আর তাতে বন্দি ২২ যুবক! বিহার পুলিশের কাছে এমনই অভিযোগ জানিয়েছিলেন এক যুবক। সেই অভিযোগ খতিয়েই দেখল না পড়শি রাজ্যের পুলিশ (Police)। সোজা এল এ রাজ্যে। কিন্তু ফিরতে হল শূণ্য হাতেই। বিজেপি শাসিত রাজ্যের পুলিশ এই রাজ্যে খোঁড়াখুঁড়ি শুরু করে দিল বিস্তর। তছনছ করল কিন্তু অভিযোগের সত্যতা যাচাই করল না? তবে কি অবিজেপি শাসিত রাজ্যকে বারবার পর্যুদস্ত করতে চাইছে বিজেপি? উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, পানিহাটি থেকে বিহার গিয়েছিলেন এক যুবক। সেখানের গাগৌরী থানায় অভিযোগ জানিয়েছিলেন যুবক। অভিযোগ করেন, পশ্চিমবঙ্গের পানিহাটির নরসিংহ দত্ত ঘাট সংলগ্ন এলাকায় (১ নম্বর ওয়ার্ড) রয়েছে বালক ব্রহ্মচারী আশ্রম। সেখানেই একটি জমির নিচে রয়েছে গুপ্ত সুড়ঙ্গ। আর তার ভেতর ঘর। সেখানেই আটকে রাখা হয়েছে ২২ যুবককে। জানা গিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার বিহার পুলিশ যোগাযোগ করে এই রাজ্যের বারাকপুরের গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে। তারপরেই অভিযান চালায় আশ্রম সংলগ্ন ওই পরিত্যক্ত জমিতে। সেখানে রয়েছে আগাছা জঙ্গল। তাই অভিযান সফল করা যায়নি তখন। এরপর জমির মালিক রাজু বিশ্বাসকে জমি সাফ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ পালন করেন  জমির মালিক। তারপর শনিবার সকালে সেখানে ফের অভিযান চালায় পুলিশ। চলে জমি জুড়ে বিস্তর খোঁড়াখুঁড়ি। তবে মেলেনি কিছুই। এই অভিযানের ফলে ব্যাপক ক্ষতি হয় ওই জমির।

জানা গিয়েছে, ওই যুবকের অভিযোগ ছিল সুড়ঙ্গের ভেতর ২২ জন বন্দি করে রাখা হয়েছে একটি ঘরে। সেই ঘরে আছে ছোট্ট জানলা ও একটি মাত্র টিউবওয়েল। আরও অভিযোগ, এই বিষয়টি তিনি ভাল ভাবে জানেন। কারণ রোজ সকালে সাইকেল নিয়ে বেরিয়ে দেখতেন। তবে অভিযোগের ভিত্তিতে মিলল না কিছুই। বরং স্থানীয় সূত্রে জানা গিয়েছে জমিটির ব্যাপক ক্ষতি হয়েছে। এখন বিজেপি বিরোধী শিবির থেকে প্রশ্ন, এই অভিযোগ তবে ভিত্তিহীন। সত্যতা আদৌ যাচাই করল না বিহার পুলিশ। না কি বিজেপি এভাবেই অপদস্থ করতে চাইছে অবিজেপি শাসিত রাজ্যকে? প্রশ্ন, মিথ্যে অভিযোগকারী যুবকের কি হবে? এদিনের ঘটনা প্রসঙ্গে অবশ্য স্থানীয় কাউন্সিলর বলেছেন, পুলিশ তদন্ত করছে। তাঁরা যা ভালো বুঝবেন সেই পদক্ষেপ নেবেন।

ব্রাজিলের হয়ে ছেলের গোল দেখে কেঁদেই ফেললেন কুনহার মা

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক