‘২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে’, সরব মমতা

২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন, তাঁরা যদি একবার বলে দেন - দাবি মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার তমলুক লোকসভা কেন্দ্রে(Tamluk Constituency) বিজেপির প্রার্থী হয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি থাকাকালীন সময়ে তিনি রাজ্যের নিয়োগ দুর্নীতির মামলায় হাজার হাজার মানুষের চাকরি খাওয়ার রায় দিয়েছেন। যদিও সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সেই তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল(TMC) প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের(Debangshu Bhattacharya) সমর্থনে হলদিয়াতে একটি জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সভা থেকেই তিনি এদিন নাম না করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি ও অধিকারীদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ‘এক দল লোকের খুব মজা, চাকরি পাবে। আরেক দল গদ্দাররা ভাববেন না এই সুযোগে আপনাদের পকেট ভারী হবে। ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কার কাছ থেকে কে কত নিয়েছেন, তাঁরা যদি একবার বলে দেন। মেদিনীপুরে কিন্তু সংখ্যাটা বেশি।’

হলদিয়ার সভা থেকে মমতা এই প্রসঙ্গে বলেন, ‘আপনাদের জেলায় চাকরিখেকো বাঘ রয়েছে। বলল, বোমা ফাটাবে। যখন শিক্ষকদের চাকরি গেল, তার আগেই বাবুমশাই বললেন, বোমা ফাটাব। তারপরই ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি ছাঁটাই। আমি ওই ছেলেমেয়েগুলোর পাশে রয়েছি। আজ আমি খুশি। এই ২৬ হাজার ছেলেমেয়ে মুখ খুলছে না, পাছে সত্যিটা বেরিয়ে পড়ে। কিচ্ছু না চুপচাপ আমাকে বলে দেবেন, আমি আপনাদের কারোর ক্ষতি করতে দেব না। বোমা ফাটাবে, চাকরি খাবে। আমি কোর্টে কেস করেছি। আজ নয় কাল এর বদলা নেবই।’ মমতা এদিন হলদিয়ার সভা থেকে এটাই জানিয়ে দেন কেন, দেবাংশুকে তমলুক থেকে প্রার্থী করা হয়েছে। তিনি বলেন, ‘ও যুবতরুণদের মুখ। ওদের প্রতিনিধি। ওদেরই তো চাকরি খেয়েছে। তাই ওকেই দাঁড় করিয়েছি, গদ্দারদের হারানোর জন্য। যারা আপনাদের সঙ্গে, আপনাদের ঘরে ছেলেমেয়েদের সঙ্গে গদ্দারি করেছেন তাঁরা এবার ওকে ভোট দিয়ে জিতিয়ে যোগ্য জবাব দিন।’

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের