বাইক- বাস সংঘর্ষে মৃত ১, জখম ১৮

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে নিয়ে আসা হয় স্থানীয় ডোমকুল হাসপাতালে। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা (Accident)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকুল সংলগ্ন নাজিরপুরে। বহরমপুর- করিমপুর রাজ্য সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রী বোঝাই বাস ও একটি বাইকের। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের জমিতে পড়ে বাসটি। উল্টে যায় বাইক। মুখোমুখি সংঘর্ষের ফলে মৃত্যু হয়েছে ১ জনের। ভয়াবহ পথ দুর্ঘটনায় আহত ১৮ জন। এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বহরমপুর- করিমপুর রাজ্য সড়ক ধরে একটি বেসরকারি বাস (Bus) আসছিল। ওই বাসটি বহরমপুরের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসছিল বাইক। রাস্তা খারাপ থাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় বাইকে। উল্টে যায় বাস ও বাইক (Bike)। পড়ে যায় রাজ্য সড়কের পাশের জমিতে। বাস ভর্তি তখন যাত্রী। দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় ও পথচারীরা। উদ্ধারকার্যে হাত লাগায় স্থানীয়রা। বাসকে কোনও মতে সামান্য তুলে আটকে পড়া যাত্রীদের উদ্ধারকার্য চলতে থাকে। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে। জোর কদমে শুরু হয় উদ্ধারকার্য। জানা গিয়েছে পথ দুর্ঘটনায়, বাইক চালক জখম (Injured) হয়েছে। বাইক আরোহী পেশায় মৎস্যজীবী। আহত হয়েছেন ১৮ জন বাসযাত্রী। বাসযাত্রীদের মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক। মৃত্যু (Death) হয়েছে বাসের হেল্পার খেদের শেখের।

পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে নিয়ে আসা হয় স্থানীয় ডোমকুল হাসপাতালে (Hospital)। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়। তারপর স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ হাসপাতালে। এদিকে পথ দুর্ঘটনার জন্য রাজ্যসড়কের ওই জায়গায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

 

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর