চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

আর্থিক সঙ্কট থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মহামেডান ফুটবল ক্লাবের সভাপতির আসনে বসেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর্থিক সঙ্কট থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মহামেডান ফুটবল ক্লাবের সভাপতির আসনে বসেছিলেন নওদার বিধায়ক হুমায়ুন কবীর। তাও হয়ে গিয়েছে কয়েক মাস। কিন্তু প্রতিশ্রুতি মতো কিছুই করে উঠতে পারেননি তিনি। উল্টে একের পরে এক চেক বাউন্স হয়েছে। ধৈর্য হারিয়ে এবার নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে সভাপতির পদ থেকে সরিয়ে দিল মহামেডান ক্লাব। নতুন সভাপতি করা হল গজল জাফরকে। তিনি আগের কমিটির সহ-সচিব ছিলেন।

আজ, বৃহস্পতিবার (৬ অগস্ট) জরুরি বৈঠকে বসেছিল মহমেডানের কার্যকরী সমিতি। সেখানেই বাকি সদস্যদের সঙ্গে আলোচনার পর গজল জাফরকে পাকাপাকিভাবে ক্লাবের সভাপতি করা হয়। গলায় মালা পরিয়ে, ব্যান্ড পার্টি বাজিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। এই দৃশ্য দেখার জন্যে ক্লাবতাঁবুর বাইরে প্রচুর সমর্থক জড়ো হয়েছিলেন। ছিলেন ওয়াসিম আক্রমও। তাঁর বিশ্বাস, নতুন কমিটি আগের চেয়ে ভাল কাজ করবে। আর ভারতীয় ফুটবলারদের তিন কোটি টাকা দ্রুত মিটিয়ে দেওয়া হবে। জানা গিয়েছে, গত ১৭, ২০ এবং ৩০ জুলাই মহামেডান ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে তিনটি চেক দিয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু তাঁর দেয়াল তিনটি চেকই বাউন্স হয়ে যায়। যা ক্লাবকর্তাদের কাছে বড় ধাক্কা ছিল। কেননা ফিফার ট্রান্সফার নির্বাসনের জন্যে কোনও নতুন ফুটবলার কিনতে পারছে না ক্লাব, তার মধ্যে এরকম চেক বাউন্সের বিষয়টা ক্লাব কর্তৃপক্ষের কাছে বড় ধাক্কা ছিল। অনেক কষ্ট করে নির্বাসন ওঠালেও নতুন করে আবারও নির্বাসনের সম্ভাবনা রয়েছে।

ওয়াসিম আক্রমের কথায়, গত ৬ জুন হুমায়ুন কবিরকে ক্লাব কমিটির সভাপতি করা হয়েছিল। ক্লাবের আর্থিক সঙ্কট দূর করার প্রতিশ্রুতি দিয়ে তিনি ওই পদে বসেছিলেন। কিন্তু ৩ মাস হয়ে হওয়ার পর এখনও তিনি ওই প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। ১৩ কোটি টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত একটা টাকাও দেননি। একের পর এক তারিখ দিয়ে তিনি সকলকে ঘোরাচ্ছেন। তাঁর একাধিক চেকও বাউন্স হয়েছে। তাই তাঁকে সভাপতি পদ থেকে সরানো হল। দ্রুত ভারতীয় ফুটবলারদের বকেয়া পরিশোধ করা হবে।

খাবার কিনতে গিয়ে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, কাঠগড়ায় পাষণ্ড দোকানদার

কুমিল্লায় মা-বৌদি-ভাইঝিকে গলা কেটে হত্যা, আটক ঘাতক

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

ছাত্র মৃত্যুর জের, IIT বম্বের ডিনের পদ থেকে সরানো হল অধ্যাপক সূর্যনারায়ণ ডুল্লাকে

ভাতের পাতে বরিশালের স্বাদ, বানিয়ে নিন কলাপাতায় মোড়া নারকেল-চিংড়ির পিঠে

‘ভোটে গুলি চলুক, কিন্তু লুঠ করতে দেব না,’ ফের উস্কানিমূলক মন্তব্য হুমায়ুনের

‘মর্জিনা আর নেই…..’, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়, কী হয়েছিল তাঁর?

সর্ষে ও দইয়ের অনবদ্য যুগলবন্দি! দুপুরের মেনুতে বানান বেগুন বাসন্তী

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

প্রতীক হাতছাড়ার পর ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি মমতার

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড