ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখের সামনে সাধারণ মানুষের সর্বস্ব লুট হচ্ছে দেখে রুখে দাঁড়িয়েছিলেন।  আর সেই রুখে দাঁড়ানোই কাল হল। ডাকাতদের বেধড়ক মারে প্রাণ হারালেন উগান্ডা ফুটবল দলের অধিনায়ক তথা অন্যতম জনপ্রিয় ফুটবলার ডেভিড ওয়োরি। ২৭ বছর বয়সী ফুটবলারের মৃত্যুতে উগান্ডাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার রাতে কাম্পালার উপকণ্ঠ মাকিন্ডিয়েতে নিজের বাড়িতে ফিরছিলেন ডেভিড ওয়োরি। ফেরার সময়ে দেখতে পান, একদল সশস্ত্র ডাকাত মানুষের সর্বস্ব লুট করছে। প্রতিবাদ করেন ওয়োরি। আর তাতেই ক্ষিপ্ত হয়ে ওয়োরির উপরে চড়াও হয় দুষ্কৃতীরা। ইট দিয়ে তাঁর মাথায় এবং শরীরে আঘাত করে। এরপর ওয়োরির সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নিয়ে অচেতন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওয়োরিকে উদ্ধার করে কাছের একটি ক্লিনিকে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কেস ক্লিনিকে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার  মারা যান তিনি। কাম্পালা মেট্রোপলিটন পুলিশের উপ-মুখপাত্র লুক ওয়োইয়েসিগিরে জানিয়েছেন, ‘ডেভিড ওয়োরির মর্মান্তিক মৃত্যু নিয়ে তদন্ত শুরু হয়েছে।’

উগান্ডার সংবাদমাধ্যম ‘দ্য অবজারভার’ জানিয়েছে, ওয়োরি উগান্ডা প্রিমিয়ার লিগে রেকর্ড ১৭ বারের চ্যাম্পিয়ন স্পোর্টস ক্লাব ভিলার অধিনায়ক। ক্লাবটিতে রাইটব্যাক এবং মিডফিল্ডার হিসেবে খেলেছেন। ডাক পেয়েছেন জাতীয় দলেও। জনপ্রিয় খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছে স্পোর্টস ক্লাব ভিলা। শোকবার্তায় বলা হয়েছে, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে হারাইনি। হারিয়েছি একজন নেতা, ভাই ও বন্ধুকে।’ দেশের জনপ্রিয় ফুটবলারের মর্মান্তিক মৃত্যুতে যেম শোকস্তব্ধ, তেমনই ক্ষুব্ধ উগান্ডার সাধারণ মানুষ।

নিরামিষের পদ খুঁজছেন? রান্না করুন সাবেকি কায়দার লাউ শাকের চচ্চড়ি

Asian Games 2026: স্মৃতি-শেফালির চওড়া ব্যাটে ভর করে শ্রীলঙ্কাকে ২১৭ রানের টার্গেট দিল ভারত

মালদহে বিজেপি প্রার্থী ও পরিবারের উপর হামলার অভিযোগ! আহত ৬, কাঠগড়ায় তৃণমূল নেতা

পুজোর মধ্যেই ভোটের বাদ্যি, ষষ্ঠীর দিনেই কোয়েলের ছেড়ে দেওয়া রাজ্যসভা আসনে নির্বাচন

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে