আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কঙ্কালীতলায় ৫১ কুমারীকে দেবীরূপে পুজো করা হল

নিজস্ব প্রতিনিধি: প্রাচীন প্রথা মেনে বীরভূমের বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায় দেবীরূপে পুজো করা হল ৫১ জন কুমারীকে। প্রথা মেনে দেবীপক্ষের ত্রয়োদশী তিথিতে এই বিশেষ পুজো হয়ে আসছে। করোনা আবহে সোমবার কড়া স্বাস্থ্যবিধি মেনেই হল ৫১ কুমারীর পুজো। এদিন কঙ্কালীতলায় প্রাচীন বটগাছের নীচে ৪ থেকে ৮ বছরের বয়সের কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে সাজিয়ে দেবী রূপে পুজো করা হয়েছে। যথারীতি এই বিশেষ পুজো ঘিরে ছিল পূণ্যার্থীদের ভিড়ও। তবে করোনাবিধি এবং দুরত্ববিধি কড়া হাতেই পালন করেছে বীরভূম প্রশাসন।

জানা যায়, কঙ্কালীতলা পঞ্চায়েতের কাপাসটিকুড়ি গ্রামের বুদ্ধদেব চট্টোপাধ্য়ায় কঙ্কালীমায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন। তিনিই ৪৭ বছর আগে এই পুজো শুরু করেছিলেন। দেবীপক্ষের ত্রয়োদশী তিথিতেই হয় এই কুমারীপুজো। কথিত আছে, ৫১ সতীপীঠের শেষ পীঠ হল কঙ্কালীতলা। জানা যায়, সতীর দেহের ৫১টি খণ্ডকে মন্ত্রের দ্বারা একত্রিত করে সংকল্পের মাধ্যমে মূল ঘটে স্থাপন করা হয়। এরপর কুমারীরূপে ৫১জন শিশুকে পুজো করা হয়। পুজোতে হোমযজ্ঞের আয়োজনও হয় রীতি মেনে।

Published by:

Share Link:

More Releted News:

মোথাবাড়ি কাণ্ডে নয়া মোড়! তৃণমূল প্রার্থীর এজেন্ট-সহ একাধিক নেতাকে তলব করল NIA

আজ থেকে কলকাতার কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় ৬০ দিনের ১৬৩ ধারা জারির সিদ্ধান্ত

ভোট মিটতেই পান্ডুয়ায় বুলডোজারের গর্জন, গৃহহীন বহু মানুষ

জয় নিয়ে নিশ্চিত তৃণমূল, হাওড়া গ্রামীণে শুরু উৎসবের মেজাজ

রাত পোহালেই ভোটগণনা, নিশ্চিদ্র নিরাপত্তায় ঢাকা কেন্দ্রগুলো

গণনার দিন ব্যপক দুর্যোগের পূর্বাভাস, রবিতে দক্ষিণবঙ্গের ৬ জেলায় জারি সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ