ভোটের আগেই সরগরম বীরভূম, জেলা জুড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী, আজ থেকেই শুরু রুট মার্চ

Share:

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে বীরভূমে ধীরে ধীরে চড়ছে রাজনৈতিক উত্তাপ। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে কোনও ঝুঁকি নিতে চাইছে না নির্বাচন কমিশন। সেই কারণেই বীরভূম জেলা জুড়ে মোতায়েন করা হচ্ছে মোট সাত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরাদ্দ সাত কোম্পানির মধ্যে ইতিমধ্যেই দু’টি কোম্পানি রবিবার বিকেলে জেলায় পৌঁছেছে। প্রাথমিকভাবে ওই বাহিনীকে রামপুরহাট ও নলহাটি এলাকায় মোতায়েন করা হয়েছে। বাকি পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীও রবিবার রাতের মধ্যেই জেলায় প্রবেশ করার কথা। যাতায়াতে কোনও বড় সমস্যা না হলে, সোমবার সকাল থেকেই বীরভূমের সমস্ত ব্লকে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যাবে।

আরও পড়ুন: ৩০০ টাকার কম পণ্যে বড় ছাড়, শিপিং চার্জ কমাচ্ছে AMAZON

জেলা পুলিশ সুপার আমনদীপ জানান, সোমবার সকাল থেকেই গোটা জেলাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হবে। এই রুট মার্চের মাধ্যমে এলাকার ভৌগোলিক পরিস্থিতি খতিয়ে দেখা, স্পর্শকাতর এলাকা ও বুথ চিহ্নিত করা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেওয়াই মূল উদ্দেশ্য।

এরই পাশাপাশি শনিবার প্রকাশিত হয়েছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা। তালিকা প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে এক ধরনের চাপা উত্তেজনা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বীরভূমেও। ভোটের আগে কোনও অপ্রীতিকর ঘটনা বা হিংসা এড়াতে এবং বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী কড়া নজরদারি চালাবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

বাংলার মিহিদানা খাওয়ার শখ হয়েছিল স্বয়ং জগন্নাথের, জানুন মাহেশের ৫৬ ভোগে কী কী থাকে?

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে