৩০০ টাকার কম পণ্যে বড় ছাড়, শিপিং চার্জ কমাচ্ছে AMAZON

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে কেনাকাটায় বড় সুখবর! দাম কম পণ্যে খরচ বাঁচাতে নতুন পদক্ষেপ নিল ই-কমার্স জায়ান্টরা। শিপিং চার্জ থেকে কমিশন সব মিলিয়ে ক্রেতা ও বিক্রেতা, দু’পক্ষই পাবে সরাসরি সুবিধা। অনলাইন শপিংকে আরও সাশ্রয়ী করতে বড় ঘোষণা করল অ্যামাজন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৩০০ টাকার কম দামের পণ্যে শিপিং চার্জ ২০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। এতে যেমন ক্রেতাদের মোট খরচ কমবে, তেমনই বিক্রেতাদের বিক্রি বাড়ার সুযোগ তৈরি হবে।

১৬ মার্চ থেকে অ্যামাজন ৩০০ থেকে ১,০০০ টাকার মধ্যে দামের পণ্যের জন্য শূন্য রেফারেল ফি কাঠামোও চালু করেছে। এই সুবিধা ১,৮০০-র বেশি পণ্য বিভাগে প্রযোজ্য হবে। যার ফলে ছোট ও মাঝারি বিক্রেতাদের জন্য প্ল্যাটফর্মে ব্যবসা করা আরও সহজ হবে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে মৃত ৫, পরিবারগুলিকে ২লক্ষ টাকা ও চাকরির আশ্বাস মন্ত্রীর

রেফারেল ফি কী?

রেফারেল ফি হলো অ্যামাজনের কমিশন, যা প্ল্যাটফর্মে বিক্রি হওয়া প্রতিটি পণ্যের দামের ওপর ধার্য হয়। সাধারণত এই ফি ২ শতাংশ থেকে ১৬.৫ শতাংশ পর্যন্ত হয়ে থাকে। গত বছর এপ্রিলেই ৩০০ টাকার কম দামের পণ্যে রেফারেল ফি তুলে নেয় অ্যামাজন। এবার সেই ছাড়ের পরিধি আরও বাড়ানো হলো।

এছাড়া ৩০০ টাকার কম দামের পণ্যে ‘ইজি শিপ’ পরিষেবার ফিও ২০ শতাংশ কমানো হয়েছে। এই পরিষেবায় বিক্রেতারা নিজের কাছে পণ্য মজুত রাখেন, আর অ্যামাজন পিকআপ ও ডেলিভারির দায়িত্ব নেয়-নতুন বিক্রেতাদের মধ্যে যা দ্রুত জনপ্রিয় হচ্ছে।

একমাত্র অ্যামাজন নয়, এর আগেই ফ্লিপকার্ট গত নভেম্বর ১,০০০ টাকার কম দামের পণ্যের জন্য শূন্য-কমিশন মডেল চালু করেছিল। পরে তাদের হাইপার-ভ্যালু প্ল্যাটফর্ম ‘শপসি’-তে দাম নির্বিশেষে সব পণ্যে এই সুবিধা বাড়ানো হয়। আরও আগে, ২০২২ সালেই ভ্যালু কমার্স প্ল্যাটফর্ম মিশো শূন্য-কমিশন মডেল চালু করে নজর কাড়ে। ছোট, মাঝারি ও বড় ব্যবসাকে এক ছাতার নিচে আনার লক্ষ্য নিয়ে মিশো বিশেষভাবে টিয়ার-২ শহর ও তার বাইরের গ্রাহকদের ওপর জোর দেয়।

মুড হলে ফুচকা কিন্তু মন চায় রসগোল্লা, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদিয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা