শুরু হল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা

Share:

নিজস্ব প্রতিনিধি,জয়দেব : দু’বছর করোনাকালে বন্ধ থাকার পর এবার শুরু হল প্রায় ৪০০ বছরের প্রাচীন জয়দেব-কেন্দুলির মেলা৷ প্রথা অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের(Ajay River) তীরে পুণ্যস্নান সারেন  পুণ্যার্থীরা। কোভিড পরিস্থিতি কাটিয়ে এবার জমজমাট বাউল-ফকিরের মেলা জয়দেব৷ স্নানের ঘাট সহ রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার ভিড় চোখে পড়ার মত। মেলায় কড়া পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

১৬৮৩ সালে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্র বীরভূমের(Birbhum) অজয় নদের রাধা-বিনোদের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই স্থানটির সঙ্গে কবি জয়দেবের নাম জড়িয়ে রয়েছে। ৪০০ বছরের প্রাচীন এই মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে বর্ণিত আছে পৌরাণিক কাহিনী সমূহ ও নানান দেবদেবীর মূর্তি৷ এই জয়দেব মেলা মূলত বাউল-ফকিরের মেলা হিসাবে পরিচিত। ২০২১ সালে কোভিড পরিস্থিতির জন্য মেলাটি বন্ধ ছিল। ২০২২ সালে কোভিড বিধি মেনে ছোট করে মেলার আয়োজন হয়েছিল৷ এবার কোভিড পরিস্থিতির কাটিয়ে জমজমাট প্রাচীন জয়দেব মেলা৷ ভোর থেকে শীত উপেক্ষা করে অজয় নদের জলে স্নান সারেন পুণ্যার্থীরা৷ পুণ্যস্নান সেরে রাধা-বিনোদের মন্দিরে পুজো দেওয়ার হিড়িক ছিল চোখে পড়ার মতো।

ভিড় থাকায় এই বছর জয়দেব মেলায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলিন্টিয়ার সহ প্রায় ২৫০০ পুলিশ কর্মী মোতায়েন রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি(SP), এসডিপিও(SDPO) পদমর্যাদার অফিসারেরা৷ ১২৫ টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ১২ টি ওয়াচ টাওয়ার (Watch Tower) থেকে চলছে নজরদারি৷ ২৩ টি পুলিশ ক্যাম্প, এন্টি ক্রাইম টিম, মহিলা পুলিশ ছাড়াও চলছে ড্রোন(Drone) ক্যামেরায় নজরদারি৷ স্থায়ী আখড়া ছাড়াও এবার ২৫০ টি মত অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন৷ উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তীরে ১০০০ বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে জমজমাট প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের