পদ ছাড়ার জন্য চাপ, খুনের হুমকি দেওয়ার অভিযোগ নিহত তৃণমূলকর্মীর স্ত্রীয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, সাঁইথিয়া: সাঁইথিয়ায় তৃণমূলকর্মী খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। এর আগেও খুনের হুমকি দেওয়া হয়েছিল তৃণমূলকর্মী পীযূষ ঘোষকে। জানা গিয়েছে, বালির ব্যবসা করতেন তিনি। বালির বকরা নিয়ে খুন নাকি রাজনৈতির কারণ তা নিয়ে উঠেছে প্রশ্ন।

নিহত শ্রীনিধিপুর গ্রামের অঞ্চল সভাপতির মোবাইল ফোন খতিয়ে দেখছে পুলিশ। কে বা কারা তাঁকে রাতে ফোন করে ডেকে পাঠিয়েছিল, উঠছে প্রশ্ন। বালির বকরা নিয়ে খুন নাকি অন্য কোনও কারণ তা জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, এর আগেও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। বাড়িতে চিরকুট দিয়ে বাড়ি থেকে না বের হওয়ার হুমকি দেওয়া হয়েছিল। রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা বলা হচ্ছিল। অঞ্চল সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর জন্য হুমকি দেওয়া হয়েছিল। স্বামী ও ছেলেকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ নিহতের স্ত্রী।

তিনি আরও বলেছেন, রাজনীতির কারণেই স্বামীকে খুন করা হয়েছে। রাজনীতি পরিবারকে শেষ করে দেওয়া হল। রাজনীতি করতে বারন করা হলেও শোনেননি পিযূষ। রাত সাড়ে ১২টায় ফোন এসেছিল। সেই ফোন পেয়েই বেরিয়ে গিয়েছিলেন তিনি। রাত ১টা নাগাদ স্ত্রী ফোন করলেও লাভ হয়নি। ফোনে পাওয়া যায়নি। এই খুনের সঙ্গে রাজনীতির যোগ রয়েছে। গত ১ বছর ধরে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। অঞ্চল সভাপতির পদ থেকে সরে না গেলে তাঁর ও ছেলের ক্ষতি হতে পারে বলে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু নিজের জায়গায় অনড় ছিলেন। কে বা কারা এই ঘটনায় জড়িত জানার চেষ্টা চলছে। তবে এই ঘটনায় ৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তিনি জানিয়ছেন, দুষ্কৃতীকে গুলি করতে দেখেছেন তিনি। কিন্তু দুষ্কৃতীর মুখ তিনি দেখতে পারেননি। রাতের অন্ধকার থাকায় কে ছিল তিনি বুঝতে পারেনি। তিনি প্রত্যক্ষদর্শী হওয়ায় তাঁকে আটক করে পুলিশ।

বৃহস্পতির কর্কটে গোচর, অক্টোবরের মধ্যে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে ২ রাশির জাতকদের

আজকের রাশিফল: কাজ নিয়ে চিন্তিত, পরিবারের সঙ্গে ভ্রমণে গেলে মানসিক শান্তি পাবেন..

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর