ভোটার তালিকায় জীবিত ব্যাক্তি ‘মৃত’, ভোট না দিয়ে ফিরতে হল বাড়ি

এই গ্রামেরই একজন বাসিন্দা দুর্গা কর্মকার সোমবার সকালে হরিসরা পঞ্চায়েতের বেহিরা আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র ৮১নং বুথে ভোটার আই-কার্ড নিয়েই ভোট দিতে যান। লাইনে দাঁড়ালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ দেশে চতুর্থ দফার ভোটপর্ব। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে। দেশের সকল জায়গায়। ৯ টি রাজ্যে ভোট চলছে। পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটি কেন্দ্রে চলছে ভোটপর্ব। যে তালিকায় রয়েছে বীরভূম, আসানসোল, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমন পূর্ব, দুর্গাপুর, আসানসোল। তবে রাজ্যের কিছু কিছু অংশে সকাল থেকেই বিশৃঙ্খলা শোনা গিয়েছে। তবে যাই হোক না কেন, ভোট মানেই নানা চমকপ্রদ খবরও শিরোনামে চলে আসে। আসলে নির্দিষ্ট বয়সের পরেই ভোট দেওয়ার জন্য স্বীকৃত হয় মানুষজন। আর ভোটে নাম উঠে যাওয়া মানেই, আপনি পেয়ে গেলেন দেশের নাগরিকত্ব। আর মৃত্যু হলেও পরিবারের লোকেদের কথায় ভোটের তালিকা থেকে বাদ পড়ে যায় সেই ব্যক্তির নাম।

ভোট দিতে গিয়ে ভোট পড়ে গিয়েছে এমন অভিজ্ঞতার কথা শোনা যায়। ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এমনও অভিযোগ ওঠে ভুরিভুরি। কিন্তু এবার কি হল! ভোট দিতে গিয়ে এক ব্যক্তি জানতে পারলেন তিনি মৃত। কী শক খেলেন? হ্যাঁ, আজ এমনই ঘটনা ঘটল বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়া থানার বেহিরা গ্রামে। এই গ্রামেরই একজন বাসিন্দা দুর্গা কর্মকার সোমবার সকালে হরিসরা পঞ্চায়েতের বেহিরা আদিবাসী পাড়া শিশু শিক্ষা কেন্দ্র ৮১নং বুথে ভোটার আই-কার্ড নিয়েই ভোট দিতে যান। লাইনে দাঁড়ালেন। ভোট দিতে ঢুকেই লিস্টে তাঁর নাম মেলাতে গিয়ে দেখা যায়, তিনি ‘মৃত’। ইলেকশন কমিশনের খাতায় তাঁকে স্পষ্ট মৃত বলে লেখা রয়েছে। আর তাঁকে দেখামাত্রই ভোটকর্মীরা জানিয়ে দেন, ইলেকশন কমিশনের খাতায় তিনি মৃত। তাই ভোটার কার্ড থাকা সত্ত্বেও দিতে পারলেন না তিনি ভোট।

কারণ কমিশনের রেকর্ড অনুযায়ী, তিনি অনেক আগেই মারা গিয়েছেন, তাই ভোট দিতে পারবেন না। বারবার অনুরোধ করেও ভোট দিতে পারলেন না তিনি, রীতিমতো মারাত্মক অভিজ্ঞতার সম্মুখীন হলেন দুর্গা কর্মকার। তিনি এবং আশেপাশের লোকজন অনেক অনুরোধ করলেও কোনও কাজের কাজ হল না। অথচ ভোটার আইকার্ডে তাঁর মুখও স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিভাবে এমন সাংঘাতিক ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছেন না দূর্গা কর্মকার।

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের