রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা টাকা পেয়ে বৃদ্ধের হাতে তুলে দিলেন ওসি ট্রাফিক

Share:

নিজস্ব প্রতিনিধি, বিরহাটা: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়া টাকার মধ্যে ৫৫০০ টাকা কুড়িয়ে ৭০ বছরের এক বৃদ্ধের হাতে তুলে দিলেন ওসি ট্রাফিক(OC Traffic) চিন্ময় বন্দ্যোপাধ্যায়। মানবিকতার নজির গড়লেন ওসি।রাস্তায় ছড়িয়ে পড়ে থাকা টাকার মধ্যে সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করে শুক্রবার অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মচারীর হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়(Chinmoy Bandopadhay)। ঘটনাকে ঘিরে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।

জানা গেছে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বিজয় বন্দ্যোপাধ্যায় (বয়স সত্তরের বেশি) বর্ধমানের তিন নম্বর ইছলাবাদ আমবাগান এলাকার বাসিন্দা। তিনি পুলিশ লাইনের কাছে একটি এটিএম থেকে শুক্রবার দুপুরে দুই দফায় মোট ১৮ হাজার টাকা তোলেন। তার মধ্যে ৯ হাজার টাকা ঠিকমতো পকেটে রাখলেও বাকি ৯ হাজার টাকা পকেটে ঠিকভাবে ঢোকেনি ।নিজের অজান্তেই পকেটের পাশ দিয়ে রাস্তায় পড়ে যায় ওই টাকা।এরপর সাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সেই টাকার মধ্যে ৫০০ টাকার নোট একের পর এক রাস্তায় ছড়িয়ে পড়তে থাকে। বিষয়টি ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশের নজরে আসে। সঙ্গে সঙ্গেই চারপাশে খোঁজাখুঁজি শুরু করেন বিরহাটা ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় বন্দ্যোপাধ্যায়। খোঁজ চালিয়ে তিনি মোট সাড়ে পাঁচ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হন।

পরে ওই টাকা প্রকৃত মালিক বিজয় বন্দোপাধ্যায়কে থামিয়ে তাঁর হাতে তুলে দেন তিনি। পুলিশের এই মানবিক উদ্যোগে স্বস্তি পান বৃদ্ধ এবং কৃতজ্ঞতা জানান ট্রাফিক পুলিশের প্রতি।এই ঘটনায় আবারও প্রমাণ হল, শুধু আইন রক্ষা নয়, প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াতেও পুলিশ সর্বদা প্রস্তুত। ওই ট্রাফিক জানিয়েছেন বাকি টাকাও খোঁজা হচ্ছে ।যদি পাওয়া যায় সেটাও ওই অবসরপ্রাপ্ত বৃদ্ধের হাতে তুলে দেওয়া হবে। টাকা ফিরে পেয়ে ওই বৃদ্ধ পুলিশ অফিসারকে দুহাত তুলে আশীর্বাদ করেন। খবরের শিরোনামে সব সময় উঠে আসে পুলিশের বিরুদ্ধে জোরজুলুম অথবা ঘুষ নেওয়ার অভিযোগ। কিন্তু বর্ধমানের এই ঘটনা ফের পুলিশের অন্য মানবিক মুখ সামনে আনল।

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১