বিশ্ববাংলা শারদ সম্মান পেল ১১৩টি পুজো, সেরার সেরা কারা?

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোয় মেতে উঠেছে পশ্চিমবঙ্গ-সহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি। শনিবার মহাপঞ্চমীর সকাল থেকেই কল্লোলিনী কলকাতা ও সংলগ্ন এলাকার পুজোমণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। বলা যেতে পারে জনসুনামি হয়ে আছড়ে পড়েছে ভিড়। ভিড় টানার লড়াইয়ে উত্তর কলকাতার সঙ্গে জোর টক্কর চলছে দক্ষিণ কলকাতার। আর তার মধ্যেই চলতি বছরের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান-২০২৫’ পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিন বিকালে নন্দনে সাংবাদিক সম্মেলনে পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেন রাজ্যের তথ্য ও সংস্কৃতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু বসু। উল্লেখ্য শারদোৎসবকে আরও আকর্ষণীয় করতে এবং বাঙালির প্রাণের উ‍ৎসবকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০১৩ সাল থেকে ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার প্রবর্তন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী ইন্দ্রনীল সেন জানান ‘চলতি বছর ‘সেরার সেরা’, ‘সেরা সাবেকি পুজো’, ‘সেরা মণ্ডপ’ ‘সেরা প্রতিমা’, ‘সেরা ভাবনা’ ‘সেরা পরিবেশবান্ধব’ ও ‘বিশেষ পুরস্কার’ বিভাগে মোট ১১৩টি পুজো কমিটি পুরস্কার ছিনিয়ে নিয়েছে। তাছাড়া ‘বিশ্ব বাংলা পুজোর অ্যালবাম’ হিসাবে পুরস্কার পেয়েছে ‘দুগা অঙ্গন’। চলুন দেখে নেওয়া যাক কোন বিভাগে কোন পুজো পুরস্কার পেল-

‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ সেরার সেরার পুরস্কার পেয়েছে ২৪টি পুজো। গতবার এই বিভাগে পুরস্কার জিতেছিল ৩২টি পুজো। এ বছরের ‘সেরার সেরা’ হয়েছে চেতলা অগ্রণী, সুরুচি সংঘ, কালীঘাট মিলন সংঘ, টালা প্রত্যয়,, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন, আলিপুর বডিগার্ড লাইন্স আবাসিক দুর্গাপুজো কমিটি, বিধাননগরের একে ব্লক অ্যাসোসিয়েশন, ত্রিধারা অকালবোধন, আহিরীটোলা সর্বজনীন, বেহালা নূতন দল, দমদম তরুণ দল, হরিদেবপুরের ৪১ পল্লী ক্লাব বড়িশা ক্লাব, বাদামতলা আষাঢ় সংঘ, চক্রবেড়িয়া সর্বজনীন দুর্গো‍ৎসব, খিদিরপুর ২৫ পল্লী, গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব, কাশী বোস লেন সর্বজনীন, আলিপুর সর্বজনীন, হিন্দুস্থান পার্ক সর্বজনীন, অর্জুনপুর আমরা সবাই ও ঠাকুরপুকুর এসবি পার্ক সর্বজনীন।

‘সেরা সাবেকি পুজো’র সম্মান জিতেছে ১২টি পুজো। সেগুলি হল-বাগবাজার সর্বজনীন, একডালিয়া এভারগ্রিন ক্লাব, সিংহী পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটি, সিমলা ব্যায়াম সমিতি, মুদিয়ালী ক্লাব, বড়িশা প্লেয়ার্স কর্নার, কলেজ স্কোয়ার, সমাজসেবী সংঘ, শিবমন্দির সর্বজনীন দুর্গো‍ৎসব, ৬৬ পল্লী ক্লাব, শিবপুর মন্দিরতলা সাধারণ দুর্গো‍ৎসব এবং প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক বারোয়ারি দুর্গাপুজো কমিটি।

‘সেরা প্রতিমা’ বিভাগে পুরস্কার ছিনিয়ে নিয়েছে সাতটি পুজো কমিটি। তারা হল-খিদিরপুরের ৭৪ পল্লী সর্বজনীন দুর্গো‍ৎসব, তেলেঙ্গাবাগান সর্বজনীন, বেহালা ক্লাব সর্বজনীন, অবসর সর্বজনীন দুর্গো‍ৎসব সমিতি, ইয়ুথ অ্যাসোসিয়েশন (মহম্মদ আলি পার্ক), অশোকনগর সর্বজনীন দুর্গো‍ৎসব কমিটি এবং দক্ষিণ কলকাতা সর্বজনীন দুর্গাপুজো।

‘সেরা মণ্ডপ’ বিভাগে পুরস্কার পেয়েছে ১৩টি পুজো কমিটি। তার মধ্যে রয়েছে কালীঘাট মিলন সংঘ দমদম পার্ক তরুণ সংঘ, বরানগর নেতাজি কলোনি লো-ল্যান্ড, পাথুরিয়াঘাটা ৫ এর পল্লী নেতাজিনগর নাগরিকবৃন্দ (মহিলা পরিচালিত), ভবানীপুর ৭৫ পল্লী, ৯৫ পল্লী সর্বজনীন দুর্গো‍ৎসব সমিতি, বাবুবাগান সর্বজনীন, নাকতলা উদয়ন সংঘ, ন’পাড়া দাদা ভাই সংঘ, রাজডাঙ্গা নব উদয় সংঘ, দেশপ্রিয় পার্ক (বালিগঞ্জ সর্বজনীন দুর্গো‍ৎসব সমিতি), কামডহরি সুভাষপল্লী সর্বজনীন।

‘সেরা ভাবনা’ বিভাগে পুরস্কার জিতেছে ১৭টি পুজো। তার মধ্যে উল্লেখযোগ্য-রামমোহন সম্মিলনী, বেলেঘাটা ৩৩ পল্লী, নলিন সরকার স্ট্রিট সর্বজনীন, বোসপুকুর শীতলা মন্দির দুর্গো‍ৎসব সমিতি, দমদমের নবপল্লী স্পোটিং ক্লাব, মানিকতলা চালতাবাগান লোহাপট্টি দুর্গাপুজো সমিতি, কোলাহল গোষ্ঠী দুর্গাপুজো সমিতি, বোসপুকুর তালবাগান সর্বজনীন, কালীঘাট কিশোর সংঘ, উদয়ন খিদিরপুর দুর্গাপুজো বকুলবাগান সর্বজনীন দুর্গো‍ৎসব, কেষ্টপুর প্রফুল্লকানন সর্বজনীন, অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, চোরবাগান সর্বজনীন দুর্গো‍ৎসব সমিতি, চালতাবাগান সর্বজনীন দুর্গো‍ৎসব সমিতি, চেতলা আলাপী ও দমদম পার্ক ভারত চক্র।

‘সেরা পরিবেশবান্ধব’ সম্মান জিতেছে ১৪টি পুজো। সেগুলি হল-এন্টালির ১৪ পল্লী উদয়ন সংঘ, ডায়মন্ড পার্ক বেহালা, কালীঘাটের যুবমৈত্রী দক্ষিণপাড়া দুর্গো‍ৎসব, অজেয় সংহতি, শিকদারবাগান সাধারণ দুর্গো‍ৎসব, পূর্বাচল শক্তি সংঘ, টালা বারোয়ারি দুর্গো‍ৎসব সমিতি, সেলিমপুর পল্লী স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব, নেতাজি জাতীয় সেবাদল, যোধপুর পার্ক শারদীয়া উ‍ৎসব কমিটি, সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজো কমিটি, সন্তোষপুর লেকপল্লী, সংঘশ্রী।

‘বিশেষ পুরস্কার’ জিতেছে ২৬টি পুজো। সেগুলি হল–আদি বালিগঞ্জ সর্বজনীন দুর্গোৎসব সমিতি, ভবানীপুর ৭০ পল্লী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (শীতলা মন্দির), বাটাম ক্লাব (পেয়ারাবাগান সর্বজনীন দুর্গোৎসব), ফরোয়ার্ড ক্লাব, হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব, ৭৬ পল্লী সর্বজনীন দুর্গোৎসব, বালিগঞ্জ ২১ পল্লী সর্বজনীন দুর্গোৎসব সমিতি, প্রগতি সংঘ (পূর্ব পুঁটিয়ারি), বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পুজো কমিটি (হরিদেবপুর), ৬৮ পল্লী সর্বজনীন দুর্গাপুজো কমিটি, ৬৪ পল্লী দুর্গোৎসব কমিটি (মনোহরপুকুর রোড) ২২ পল্লী সর্বজনীন দুর্গাপুজো সমিতি, গোলমাঠ দুর্গাপুজো সমিতি, লালাবাগান নবাঙ্কুর সংঘ, গ্রিনপার্ক সর্বজনীন দুর্গোৎসব (নরেন্দ্রপুর) এন.এস.সি. স্পোর্টস ক্লাব (শারদীয়া দুর্গোৎসব), আই বি ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (সল্টলেক), ফতেপুর দুর্গোৎসব কমিটি (মেটিয়াব্রুজ), খিদিরপুর পল্লী শারদীয়া, ক্যানাল রোড সমাজসেবী সমিতি, পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাব, আলিপুর গোপালনগর ৭৮ পল্লী, ভবানীপুর মুক্তদল, পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন, ভবানীপুর স্বাধীন সংঘ, ৬২ পল্লী (হরিশ মুখার্জি রোড)।

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

করবা চৌথে বিরল ত্রিগ্রহী যোগ! ভাগ্যের দরজা খুলছে ৪ রাশির জাতকদের

200Mp ক্যামেরার সেরা ফোল্ডেবল! বাজারে এল Vivo X Fold 6

৭০০০mAh ব্যাটারি, ১০৮MP ক্যামেরা! চমকে দেওয়া দামে নতুন ফোন আনল Motorola

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড