বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫১টি পরিবার, উত্তরবঙ্গে ঝাড়ে–বংশে উজাড় পদ্মবন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনে সাফল্য অর্জন করতে চায় বঙ্গ–বিজেপি। আর তার জন্য যতরকম চেষ্টা করা দরকার তা পদ্মশিবির করছে। সেটা এসআইআর হোক, কেন্দ্রীয় বাহিনী পাঠানো হোক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে প্রবল সমালোচনা। আবার বই প্রকাশ থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্য থেকে আইটি কর্মী নিয়ে আসা–সহ ইস্তেহার তৈরি করতে মানুষের মতামত সবই করা হচ্ছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু দুটি জিনিস কিছুতেই ঠিক করা হচ্ছে না। এক, দলীয় নেতাদের গোষ্ঠীকোন্দল দুই, দুর্বল সংগঠন শক্তিশালী করা বলে সূত্রের খবর।

এদিকে এই আবহে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দলবদল হতে শুরু করেছে। পদ্মফুল ছেড়ে ঘাসফুলে আসতে শুরু করেছেন নেতারা। সেটা সিপিএম থেকে হোক বা বিজেপি থেকে। উন্নয়নে সামিল হতে সকলেই যোগ দিচ্ছেন তৃণমূলে। সদ্য কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক তৃণমূল ভবনে এসে পদ্ম সংস্রব ত্যাগ করে ঘাসফুলকে হাতে তুলে নিয়েছেন। সেই সেটব্যাক সামলে ওঠার আগেই আলিপুরদুয়ার জেলার ফালাকাটা এক নম্বর ব্লকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ৫১টি পরিবার। তার ফলে ব্যাপক সংগঠনে ধাক্কা লাগল বলে মনে করা হচ্ছে। কারণ এই পরিবারগুলিই সংগঠনের সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে থাকে।

অন্যদিকে গতকালই দেখা গিয়েছিল, উত্তরবঙ্গের রাজবংশী নেতা তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একমঞ্চে এসে দাঁড়ান। এমনকী মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তুলোধনাও করেন অনন্ত মহারাজ। শুধু তাই নয়, বঙ্গভূষণ পুরষ্কার নেন মুখ্যমন্ত্রীর হাত থেকে। সুতরাং বিধানসভা নির্বাচনের আগেই ফুলবদল করতে পারেন অনন্ত মহারাজ বলে মনে করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এবার উত্তরবঙ্গেই আজ, রবিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ৫১টি পরিবার।

এছাড়া বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের কোথায় পরিস্থিতি কেমন থাকে সেটাই এখন দেখার। কারণ উত্তরবঙ্গে আরও ভাঙন ঘটবে বলে সূত্রের খবর। বেশ কয়েকজন বিধায়ক, সাংসদ বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কথা রয়েছে। আজ বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক এবং জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস পদ্মফুল ছেড়ে ঘাসফুলে প্রত্যাবর্তন করলেন। দীপেন্দু জার্সি বদলে পদ্মশিবিরে যোগ দিয়েছিলেন। তৃণমূল ছেড়ে গিয়েছিলেন তিনি। এবার ফিরে এলেন। আর এসে বললেন, ‘‌মুখ্যমন্ত্রী বসিরহাটে যেভাবে উন্নয়ন করছেন সেটার সঙ্গী হতেই তৃণমূলে ফেরা।’‌

আহমেদাবাদের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! মৃত ৮, আহত ১

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

শৌচাগারের জল দিয়ে তৈরি হচ্ছে শিকঞ্জি! ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ

আর জি করে রোগীদের বেডে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

‘জীবনে কোনও বৈধ কাজ করেনি,’ অভিষেকের বিরুদ্ধে কড়া আক্রমণ রাজীবের