নন্দীগ্রামে তৃণমূলের SIR ক্যাম্প ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : রাজ্যজুড়ে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজও করা হচ্ছে। সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য ব্লকে ব্লকে সহায়তা কেন্দ্র খুলেছে তৃণমূল। কারও কোনও সমস্যা হলে সেখানে গিয়ে কথা বলতে পারছেন সাধারণ মানুষ। শুভেন্দু গড়ে এক সহায়ক ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ তৃণমূলের। নন্দীগ্রামে হরিপুরে তৃণমূলের SIR ক্যাম্প ভাঙচুর করার অভিযোগের তির বিজেপির দিকে। গ্রেফতার বিজেপি সমর্থক। অভিযোগ অস্বীকার বিজেপির।

জানা গিয়েছে, নন্দীগ্রামের হরিপুরে তৃণমূলের SIR-ক্যাম্পে ভাঙচুর করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। এটাই প্রথম নয়, এর আগে ভেকুটিয়াতে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করেছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এবার ফের হরিপুরে তৃণমূলের এসআইআর ক্যাম্প ভাঙচুর নিয়ে উত্তেজনা ছড়াল নন্দীগ্রাম জুড়ে। নন্দীগ্রাম এক নম্বর ব্লকের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গ জানিয়েছেন, নন্দীগ্রামের মানুষ তৃণমূলের ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে। এটাই সহ্য করতে পারছে না বিজেপি। সেই জন্যই ক্যাম্পে ভাঙচুর চালানো হয়েছে। অপরদিকে সম্পূর্ণ দাবি অস্বীকার করে বিজেপির নেতৃত্ব। তাঁদের দাবি, ভোট এগিয়ে আসছে। তাই মিথ্যে মামলা করার জন্য তাদের দোষারোপ করা হচ্ছে। সব মিলিয়ে ফের উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম।

জেলায় জেলায় ব্লকে ব্লকে সহায়তা ক্যাম্প খুলেছে তৃণমূল। শুভেন্দু গড়ে সেই ক্যাম্পেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। মানুষ এই সহায়তা কেন্দ্রে যাচ্ছে, সেটাই মেনে নিতে পরাছে না বিজেপি। তাই রাতের অন্ধকারে ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ।

নিয়মিত জল খেতে ভুলে যাচ্ছেন? মস্তিষ্কে মারাত্মক প্রভাব পড়বে, জানুন ডিহাইড্রেশনের ৭ লক্ষণ

বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেলেন ভোজিনহা, ঠাঁই হয়নি ইয়ামালের

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: বাবার স্বাস্থ্যের অবনতি, সময় থাকতে চিকিৎসকের পরামর্শ নিন…

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল