বাংলার ইতিহাস ভুগোল কিছুই জানেনা বিজেপি, প্রমাণ করল ছবি

যারা বাংলার অ আ ক খ কিছুই জানে না, তাঁরা কিনা বাংলা দখল করবে! রাজ্যসভার সাংসদ হয়ে যান রাজা লক্ষ্মণ সেন, থ্রি ডি ছবি হয়ে যান শশাঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার কোলাঘাটে(Kolaghat) বসেছিল বিজেপির(BJP) পূর্বাঞ্চলীয় পঞ্চায়েতীরাজ পরিষদের বৈঠক। সেখানে যোগ দিয়েছিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও। সেই বৈঠক উপলক্ষ্যে একটি ছবির প্রদর্শনীরও আয়োজন করা হয়। আর সেই প্রদর্শনীতে থাকা দুটি ছবি নিয়ে এখন চরম অস্বস্তিতে পড়ে গিয়েছে পদ্মশিবির। কেননা এই দলটির নেতারা যে বাংলার ইতিহাস ভূগোল কিছুই জানেন না সেটাই আবারও সামনে চলে এসেছে। খোদ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা দলটির নম্বর টু ব্যক্তি ২৪’র ভোটে বাংলা থেকে ৩৫টি আসন দখল করার শ্লোগান তুলছেন, সেখানে দেখা যাচ্ছে তাঁর নেতারাই এই রাজ্য সম্পর্কে কিছুই জানেন না। তাঁরা কার্যত প্রতি পদে পদে প্রমাণিত করে দিয়েছেন যে তাঁরা বাংলার মাটিতে ঠিক কতটা বহিরাগত।

আরও পড়ুন মমতার বাংলাই মডেল, মানলো মোদি সরকার

কোলাঘাটের প্রদর্শনীতে যে ২টি ছবি নিয়ে বিতর্ক দানা বেঁধেছে তার মধ্যে একটি ছবিকে রাজা শশাঙ্ক(Raja Shashangka) বলে তুলে ধরা হয়েছে। সেই ছবির পিছনে আবার তুলে ধরা হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়কে। কিন্তু প্রশ্ন উঠেছে, গোটা দেশে আজ পর্যন্ত কেউ রাজা শশাঙ্কের ছবি দেওয়া না কোনও মুদ্রা পাওয়া গিয়েছে, না কোনও লিপি পাওয়া গিয়েছে। বিজেপি রাজা শশাঙ্কের ছবি কোথা থেকে পেল? নাকি একটা কল্পিত ছবি সেখানে হাজির করে দিয়েছে তাঁরা? শশাঙ্ক ছিলেন বাংলার পাল যুগেরও আগের সপ্তম শতাব্দীর রাজা। সেই সময় ক্যামেরা কোথায় যে তাঁর ছবি তোলা হয়ে থাকবে। আজ পর্যন্ত সারা দেশে কোথাও রাজা শশাঙ্কের কোনও ছবি আবিষ্কৃত হয়নি। অথচ বিজেপি একটি পুরুষের ছবিকে রাজা শশাঙ্কের ছবি বলে চালিয়ে দিয়েছে।

আরও পড়ুন সংখ্যাগরিষ্ঠ সদস্য তৃণমূলের, তবুও সমিতি হাতছাড়া জোড়াফুলের

শুধু তাই নয়, শশাঙ্ক ছিলেন শৈব। তিনি ঘোর বৌদ্ধ বিরোধী ছিলেন বলেই জানা গিয়েছে। অথচ নালন্দার সঙ্গে তাঁর ছবিকে চালিয়ে দেওয়া হয়েছে যে নালন্দা ছিল বৌদ্ধ ধর্মের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বিতর্ক বেঁধেছে রাজা লক্ষ্মণ সেনের ছবি নিয়েও। সেখানে রাজা লক্ষ্মণ সেনের(Raja Lakhsman Sen) ছবি বলে যার ছবি দেওয়া হয়েছে তিনি মহারাওয়াল লক্ষ্মণ সিং দুঙ্গারপুর। যিনি রাজস্থানের দুঙ্গারপুর রাজ্যের শুধু শেষ রাজাই ছিলেন না, ছিলেন রাজ্যসভার সাংসদও। তাঁকেই কিনা বানিয়ে দেওয়া হয়েছে রাজা লক্ষ্মণ সেন। এই বিজেপিই বাংলা দখল করবে? যারা বাংলার অ আ ক খ কিছুই জানে না!

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

ট্রেনের ভেন্ডারে ২ নৃত্যশিল্পীকে কুমন্তব্য, অভিযুক্ত টিকিট পরীক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রেলের

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের

স্টারমারের পদত্যাগের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম