আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

চার কেন্দ্রের উপনির্বাচনের জন্য নির্বাচনী কমিটি ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি: খাতায় কলমে রাজ্যের বিরোধী দল। কিন্তু প্রার্থী দিতে হিমশিম খাচ্ছে রাজ্য বিজেপি। এমনিতেই ২০০ আসনের স্বপ্ন ভেঙে যাওয়ার পর মুশরে পড়েছে রাজ্য বিজেপি। ধরাশায়ী অবস্থা বিজেপি নেতাদের। এর মাঝেই ভবানীপুর উপনির্বাচনে গো হারা হারের পর আরও বিপাকে রাজ্য বিজেপি। আগামী ৩০ অক্টোবর পুজোর মরশুমেই ভোট, এর মাঝে তৃণমূলের তরফে গত রবিবার প্রত্যেক কেন্দ্রেই প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে, শুরু হয়েছে প্রচার। কিন্তু একদিন কেটে গেলেও প্রার্থী দেওয়া তো দূর আলোচনা করতেই পারছে না রাজ্য বিজেপি। আগামী ৩০ অক্টোবর চার আসনের উপনির্বাচন, যার মধ্যে দুই আসনেই বিজেপি জিতেছিল একুশের নির্বাচনে। এখন সেই আসনগুলিতেই কাকে প্রার্থী করা হবে চিন্তায় বিজেপি। আর এই কারণেই চার আসন অর্থাৎ খড়দা, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার জন্য পরিচালন কমিটি গড়ল রাজ্য বিজেপি। সোমবার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সেই কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন।

প্রত্যেক আসনেই ধরে বিজেপি নেতাদের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। যেভাবে নির্বাচনে বারবার ধাক্কা খাচ্ছে বিজেপি। তাতে চার আসনে অতি সাবধানী বিজেপি। এর মধ্যে আবার দুটি আসন বিজেপির জেতা, তাই সেগুলি হাতছাড়া করতে চাইছে না গেরুয়া শিবির। দিনহাটা আসনের জিতেও ছেড়েছেন নিশীথ প্রামাণিক। তাই এই কেন্দ্রের পর্যবেক্ষক হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ নিশীথ প্রামাণিক। সহ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন আরও এক সাংসদ ড. জয়ন্তকুমার রায়। দিনহাটার নির্বাচনী কমিটির ইনচার্জ হচ্ছেন দীপেন প্রামাণিক। কো-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জনকে। একইভাবে শান্তিপুর আসনের উপনির্বাচনের জন্য ভোটে জেতা সাংসদকে পর্যবেক্ষক করেছে রাজ্য বিজেপি। বিজেপির তরফে এই কেন্দ্রের নির্বাচনী পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ জগন্নাথ সরকার। সহ-পর্যবেক্ষক অনুপম দত্ত। ইনচার্জ হয়েছেন অভিজিৎ দাস। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন পাঁচ বিধায়ক-সহ মোট ছ’জন।

খড়দা আসনে তৃণমূল ভোটে জিতলেও করোনায় মৃত্যু হয় কাজল সিনহার। তাই এই আসনে উপনির্বাচন হচ্ছে। যেখানে বিজেপির পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ অর্জুন সিং। এই কেন্দ্রে কাউকে সহ-পর্যবেক্ষক করা হয়নি। ইনচার্জের দায়িত্ব পেয়েছেন দু’জন। কো-ইনচার্জ হচ্ছেন চার বিধায়ক-সহ পাঁচজন। গোসাবা আসনেও করোনায় মৃত্যু হয় তৃণমূলের বিধায়ক জয়ন্ত নস্করের। তাই এই আসনে উপনির্বাচন হচ্ছে। গোসাবা বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির পর্যবেক্ষক হচ্ছেন সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো। এখানে সহ-পর্যবেক্ষক নেই। ইনচার্জ হয়ে দায়িত্ব সামলাবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন ৪ বিধায়ক-সহ মোট পাঁচজন।

Published by:

Share Link:

More Releted News:

গণনার আগেই গেরুয়া আবির মেখে বিজয়োৎসবে মাতলেন ঘাটালের বিজেপি প্রার্থী

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, শোরগোল পুরুলিয়ায়

নবান্ন দখলের যুদ্ধে বিশেষ ভূমিকা রাখবে ৩৭ আসন, জেনে নিন অজানা তথ্য

‘কেউ হিংসা-অশান্তিতে জড়াবেন না’, গণনার আগে বিজেপি কর্মীদের কড়া বার্তা শমীক ভট্টাচার্যের

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

আইপিএল বেটিং নিয়ে অশান্তি, স্বামী ও তৃণমূল নেতা দেওরের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ স্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ