বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি:  তৃতীয় জয়ের লক্ষ্য নিয়ে রবিবার (৩ মে) সানরাইজার্স হায়দরাবাদ  মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। চলতি মরশুমে দুর্দান্ত ফর্মে থাকা হায়দরাবাদের  আজকের শুরুটা ভালো হয়নি। মাত্র ১৫ রান করে কার্তিক ত্যাগীর বলে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে আউট হন অভিষেক শর্মা। প্রথমে ব্যাট করে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে প্যাট কামিন্সের দল তোলে মাত্র ১৬৫ রান। অর্থাৎ কলকাতাকে জিততে হলে করতে হবে ১৬৬ রান। এদিন বরুণ চক্রবর্তী একাই তাণ্ডব চালিয়েছেন। নিয়েছেন তিনটি উইকেট। তাঁকে সঙ্গ দিয়েছেন সুনীল নারাইন।    

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত  নেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স।  তবে শুরু থেকেই মুখ থুবড়ে পড়ে তাঁরা।  নেমেই ঝড় তোলেন টি-টোয়েটির এক নম্বর ব্যাটার অভিষেক শর্মা। তবে টিকতে পারেননি বেশিক্ষণ। ১০ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। হায়দরাবাদের হয়ে কেবল বড় রান করেছেন হেড। ২৮ বলে ৬১ রান করেছেন তিনি। অন্যদিকে হেনরিখ ক্লাসেন (১১ রান), স্মরণ রবিচন্দ্রন (৪ রান), অনিকেত ভার্মা (৬ রান) এবং সলিল অরোরা (২ রান) ব্যাট হাতে দলকে হতাশ করেছেন। ঈশান কিষান ক্রিজে থিতু হলেও হলেও দীর্ঘ ইনিংস খেলতে পারেননি। ইশান ২৯ বলে চারটি চার ও দুটি ছক্কা মেরে ৪২ রান করেন। ইশানকে ও সলিল অরোরাকে আউট করেছেন সুনীল নারিন। অধিনায়ক প্যাট কামিন্স মাত্র ১০ রান করে আউট হন। এদিন বরুণ নিয়েছেন রবিচন্দ্রন, অনিকেত ভার্মা ও ট্রাভিস হেডের উইকেট।

আরও পড়ুন: ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

উল্লেখ্য,  চলতি মরশুমে হায়দরাবাদে ৯টি ম্যাচের মধ্যে ৬টিতেই জয়ী হয়েছে। অন্যদিকে, কলকাতা ৮টি ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছে এবং বর্তমানে পাঁচ পয়েন্ট পেয়েছে। আইপিএলে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দরাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স ৩১টি ম্যাচ খেলেছে। তার মধ্যে হায়দরাবাদ ১১টি ম্যাচ এবং কলকাতা ২০টি ম্যাচ জিতেছে।

 

মুখ্যমন্ত্রীকে নিয়ে ‘কুরুচিকর’ পোস্টের অভিযোগ, বিজেপি বিধায়কের নালিশে গ্রেফতার তৃণমূল নেতা

রবি দুপুরে বাগুইআটিতে হাড়হিম হত্যাকাণ্ড, ঘরে ঢুকে যুবককে খুন করল দুষ্কৃতী

‘কংগ্রেস ও তৃণমূল দুই দলই সাইনবোর্ডে পরিণত হয়েছে,’ খোঁচা সুকান্ত মজুমদারের

মাথায় গামছা, গেঞ্জি-বারমুডা পরে খালি পায়ে জমিতে নেমে চাষের কাজে ব্যস্ত মন্ত্রী গৌরিশঙ্কর

মায়ের মুখে হাসি ফোটাতে বাড়ির চারপাশে ৫৭০০ গাছ! ছেলের ভালবাসা চোখে জল আনবে

রোগীর মৃত্যু ঘিরে উত্তাল হাসপাতাল, দেদার ভাঙচুর! আতঙ্কে ছাদে উঠলেন প্রসূতি

ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে বমি-পায়খানা, হাসপাতালে ভর্তি ৩৫ জন গ্রামবাসী

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

‘আগের সরকার নয় যে যা খুশি করবেন!’ ট্রোলারদের জবাব দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ হামলা, গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতার ভাই

বিয়ের দু’বছরের মাথায় বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?