চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১১১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির, মাথাভাঙায় লড়ছেন নিশীথ

নিজস্ব প্রতিনিধি :পশ্চিমবঙ্গ বিধানসভার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। দ্বিতীয় দফায়  ১১১ আসনের প্রার্থীর নাম রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য হল মাথাভাঙা থেকে লড়ছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়ছেন অভিনেত্রী পাপিয়া অধিকারি। খড়্গপুরের বিধায়ক হীরন চট্টোপাধ্যায়কে হাওড়ার শ্যামপুরে পাঠানো হয়েছে। নোয়াপাড়া থেকে লড়ছেন প্রাক্তন সাংসদ ‘দলবদলু ‘ নেতা অর্জুন সিংহ। কলকাতার মানিকতলাতে প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে যাওয়া তাপস রায়।

সোমবার ১৪৪ আসনে প্রার্থী ঘোষণার পরে বৃহস্পতিবার ১১১ আসনে প্রার্থী তালিকা দিল গেরুয়া শিবির। গতবার থেকে শিক্ষা নিয়ে এবার আর দলবদলুদের গুরুত্ব দেওয়া হয়নি। দলে থাকা অনামি নেতাদের ওপরেই ভরসা করেছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। শান্তনু ঠাকুরের আপত্তি অগ্রাহ্য করে গাইঘাটায় প্রার্থী করা হয়েছে সুব্রত ঠাকুরকে। জগদ্দলের প্রার্থী করা হয়েছে, চাকরি জীবনে তৃণমূলের বিরোধিতার জন্য সুপরিচিত প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমারকে। 

কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ফের প্রার্থী হয়েছেন বার বার হেরে যাওয়া প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। তিনি দাঁড়িয়েছেন এন্টালিতে।  কাশীপুর বেলগাছিয়াতে রীতেশ তিওয়ারি, হিঙ্গলগঞ্জে রেখা পাত্র, বেহালা পশ্চিমে ইন্দ্রনীল খান এগরা থেকে টিকিট পেয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। সোনারপুর দক্ষিণ থএকে প্রার্থী হয়েছেন মহাভারতের দ্রৌপদী খ্যাত রূপা গঙ্গোপাধ্যায়। ব্যারাকপুর থেকে টিকিট পেয়েছেন কৌস্তভ বাগচি। মাদারিহাটে লক্ষণ লিম্বু। বনগাঁ উত্তরে অশোক কীর্তনিয়া। বনগাঁ দক্ষিণে প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার। রাজারহাট নিউটাউনে প্রার্থী হয়েছেন বিতর্কিত পীয়ূষ কানোরিয়া। বিধান নগরে প্রার্থী হয়েছেন শারদ্বদ মুখোপাধ্যায়, দমদমে অরিজিৎ বক্সী, রাজারহাট গোপালপুর থেকে তরুণ জ্যোতি তিওয়ারি টিকিট পেয়েছেন। পাশাপাশি আরও অনেকে স্থান পেয়েছে প্রার্থী তালিকায়। 

Published by:

Share Link:

More Releted News:

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

মুর্শিদাবাদে নির্বাচনী প্রচারে গিয়ে আক্রান্ত হুমায়ুন কবীর, যুবকের কীর্তিতে হুলস্থূল

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ