‘‌পুলিশকে উঠিয়ে পেটানো হবে’‌, খড়গপুর থানার আইসিকে বেনজির আক্রমণ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার প্রচার কর্মসূচি থেকেই খড়গপুর থানার আইসিকে বেনজির আক্রমণ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তা নিয়ে এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে।

এদিকে বরাবরই পুলিশ এবং নেতা–নেত্রীদের আক্রমণ করে থাকেন দিলীপ ঘোষ। এবার খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। এবার পুরনো ফর্মে আবার দেখা গেল বিজেপির দাবাং নেতাকে। দিলীপ ঘোষ ভরা সভা থেকে যে মন্তব্য করলেন তাতে বিতর্ক চরমে উঠেছে। সরাসরি খড়গপুর থানার আইসি’‌র বিরুদ্ধে অভিযোগ তুলে পেটানোর নিদান দিয়েছেন বিজেপি প্রার্থী। একজন পুলিশ সরকারি কর্মচারী। খড়গপুর থানার আইসিকে সেখানে উঠিয়ে পেটানো হবে বলে হুমকি দিয়েছেন দিলীপ। আর এই বেনজির আক্রমণ করার জেরে ভোটের ময়দানে বিতর্কে জড়ালেন দিলীপ ঘোষ।

অন্যদিকে আগামী ৪ মে বিধানসভা নির্বাচনের ফলাফল। সোমবার ভোটের প্রচারে বেরিয়ে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিজেপির এই প্রার্থী। আর তাঁর এদিনের হুমকিতেই স্পষ্ট, আবারও খড়গপুরের দখল নিতে মরিয়া দিলীপ ঘোষ। একদিকে অভিযোগ অপরদিকে হুমকি দিয়ে দিলীপ ঘোষ বলেন, ‘‌এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, না হলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছো? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে। ৪ তারিখের পর পুলিশকে উঠিয়ে পেটানো হবে।’‌

তাছাড়া আগেই ভবানীপুরে থানায় গিয়ে সেখানকার বিজেপি প্রার্থী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশকে হুঁশিয়ারি দিয়েছিল। আজ, সোমবার পুলিশকে হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও। আর দিলীপ ঘোষের হুমকি, ‘‌আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না। আগে খড়গপুরের সাধারণ মানুষ দিলীপ ঘোষকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব–কিতাব সমান করেছিলাম। আগামী দিনেও এমন হিসাব করব হিসাব মেলাতে পারবে না। খড়গপুরে এসব চলবে না।’‌

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি