নৈহাটিতে প্রচারে গিয়ে ক্ষোভের মুখে বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নৈহাটিতে নির্বাচনী প্রচারে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হল বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়কে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি না পাওয়ার অভিযোগ তুলে সরাসরি প্রার্থীর সামনে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী।

এদিন সকালে নৈহাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ছাই ঘাট এলাকায় প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী। সেই সময়ই এক মহিলা তাঁর সামনে অভিযোগ করেন, বহু আবেদন করেও তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাননি। কেন্দ্রীয় প্রকল্প থাকা সত্ত্বেও কেন তাঁদের মতো গরিব মানুষ বঞ্চিত হচ্ছেন, সেই প্রশ্নও তোলেন তিনি। এলাকাবাসীর এই অভিযোগের পর সুমিত্র চট্টোপাধ্যায় বলেন, বর্তমান প্রশাসনের গাফিলতির কারণেই প্রকৃত উপভোক্তারা কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের উদাসীনতার জন্য গরিব মানুষদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।

আরও পড়ুনঃ ফের খড়্গপুর IIT-তে পড়ুয়ার রহস্যমৃত্যু! তদন্তে পুলিশ

পাশাপাশি তিনি এলাকার পরিকাঠামো নিয়েও ক্ষোভপ্রকাশ করেন। তাঁর দাবি, নৈহাটির বহু রাস্তা-ঘাটের অবস্থা অত্যন্ত খারাপ এবং উন্নয়নের কাজ প্রায় থমকে রয়েছে। পুরসভা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি প্রার্থী আশ্বাস দেন, যদি তাঁর দল ক্ষমতায় আসে, তাহলে প্রকৃত গরিব মানুষদের চিহ্নিত করে দ্রুত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি এলাকার রাস্তা-ঘাট ও পরিকাঠামো উন্নয়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি