এই মুহূর্তে

মুকুল পুত্র শুভ্রাংশুর কাছে হাজির বীজপুরের বিজেপি প্রার্থী, জোর জল্পনা

নিজস্ব প্রতিনিধি: প্রচারে বেরিয়ে আচমকাই  প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়ের বাড়িতে হাজির হলেন বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। আর ওই সাক্ষা‍ৎ ঘিরেই জল্পনা শুরু হয়েছে। যদিও শুভ্রাংশু ও সুদীপ্ত দুজনেই ওই সাক্ষা‍ৎকারকে সৌজন্যমূলক বলে দাবি করেছেন।

বুধবার (২৬ মার্চ)সকালে ভোটপ্রচারে বেরিয়েছিলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। প্রচার সারতে সারতেই সটান হাজির হন বঙ্গ রাজনীতির একসময়ের চাণক্য হিসাবে পরিচিত মুকুল রায়ের বাড়িতে। বাড়ির নিচের তলায় অফিস রুমে দরজা বন্ধ করে বেশ কিছুক্ষণ কথা বলেন তিনি। একসময়ে বিজেপিতে গেলেও বর্তমানে তৃণমূল কংগ্রেসেই রয়েছেন শুভ্রাংশু। যদিও এবারের ভোটে লড়ার টিকিট পাননি। ফলে মুকুল পুত্রের সঙ্গে বিজেপি প্রার্থীর সাক্ষা‍ৎ ঘিরে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

যদিও মুকুল রায়ের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময়ে বিজেপি প্রার্থী বলেন, ‘আজকের সাক্ষা‍ৎ ছিল সৌজন্যমূলক। শুভ্রাংশু আমার বন্ধু। একসাথে দল করেছি। তার বাবার মৃত্যুর সময়ে আসতে পারিনি। তখন বিধিনিষেধ ছিল। তাই দেখা করে গেলাম।’ একই দাবি শুভ্রাংশুরও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সৌজন্য সাক্ষা‍ৎকার। সুদীপ্ত আমার জুনিয়র। এসে বাবা ও মায়ের ছবিতে প্রণাম করল। বাবার মৃত্যুর পর আসতে না পারার জন্য দুঃখপ্রকাশ করল।’ প্রতিপক্ষ শিবিরের প্রার্থীকে আশীর্বাদ করলেন কিনা জানতে চাওয়া হলে মুকুল পুত্র বলেন, ‘বললাম ভাল রেজাল্ট করুক।’ জল্পনা ছড়ালেও তিনি তৃণমূল কংগ্রেসে রয়েছেন বলে জানিয়ে শুভ্রাংশু বলেন, ‘আমি তৃণমূলের হয়ে লড়ব। কিছু-কিছু সংবাদমাধ্যম তো গল্প ছড়াচ্ছে। তার কোনও ভিত্তি নেই।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

মালদায় বিএসএফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

তৃণমূলের অভিযোগে সিলমোহর, স্ত্রী বিজেপি নেত্রী হওয়ায় স্বামী পুলিশ পর্যবেক্ষককে সরাল কমিশন

মাস্টারস্ট্রোক তৃণমূলের, মমতার সঙ্গে ছবি তোলার অভাবনীয় সুযোগ ভবানীপুরের ভোটারদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ