চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নির্বাচনের মুখে শোকস্তব্ধ রাজগঞ্জের তৃণমূল প্রার্থী, পিতৃহারা সোনাজয়ী অ্যাথলিট

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে যখন প্রচার তুঙ্গে ওঠা উচিত তখন শোকস্তব্ধ হয়ে পড়লেন রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী। প্রয়াত হলেন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট, রাজগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন। পিতৃহারা স্বপ্নাকে সমবেদনা জানালেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ।

এদিকে বেশ কিছুদিন ধরেই স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মন অসুস্থ ছিলেন। শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে পঞ্চানন বর্মন ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়েছে। বাবার মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন স্বপ্না। রাজনৈতিক প্রচারের উত্তাপের মধ্যেই রাজগঞ্জে নেমে এল শোকের ছায়া। রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপ্না বর্মনের বাবা পঞ্চানন বর্মনের প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা। আজ ভোররাতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। ছিলেন ভেন্টিলেশনে।

অন্যদিকে দেশের হয়ে মাঠের লড়াইয়ে একাধিকবার সোনা জিতেছেন স্বপ্না। সম্প্রতি তৃণমূল কংগ্রেসে যোগ দেন এই অ্যাথলিট। তৃণমূল বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা যায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ আসনে দল তাঁকে প্রার্থী করা হয়েছে। ভোটের প্রচারের জন্য প্রস্তুতিও নেন স্বপ্না। কিন্তু বাবার অসুস্থতার কারণে গত কয়েকদিন ধরেই প্রচারের ব্যস্ততার পাশাপাশি পরিবারকে সময় দিচ্ছিলেন স্বপ্না বর্মন। বাবার দ্রুত সুস্থতার কামনায় পুজোও দিয়েছিলেন তিনি। তবে শেষরক্ষা হল না। বাবার মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন সোনাজয়ী এই অ্যাথলিট। ২০১৮ সালের এশিয়াডে সোনা জিতেছিলেন স্বপ্না। এখন তিনি রেলে চাকরি করেন।

তাছাড়া রাজগঞ্জে প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। বৃহস্পতিবারই প্রচার শুরু করেছিলেন স্বপ্না। কিন্তু বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বাবা মারা যাওয়ায় শোকে পড়েছেন তিনি। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ঢিং পাড়া এলাকার বাসিন্দা স্বপ্না। বাবাকে সুস্থ করিয়ে বাড়ি ফেরানোর জন্য কসুর করেননি তিনি। তবুও শেষপর্যন্ত আর সম্ভব হল না। পঞ্চাননবাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাঁরা বাড়িও গিয়ে স্বপ্নার পাশে থাকার বার্তা দিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

‘আমার মুখোমুখি বসুন সাহস থাকলে’,‌ প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ