নারায়ণগড়ের বিজেপি প্রার্থী প্রচারে বেরিয়ে মেজাজ হারালেন, প্রশ্ন শুনে হুমকি নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই প্রার্থী তালিকা ঘোষণা করতে শুরু করে বিরোধী দলগুলি। যদিও আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করে বিরোধীরা। সেখানে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস ব্যাকফুটে পাঠিয়ে দেয় বিরোধীদের। এই আবহে এখন জোরদার ভোট প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। সব দলের প্রার্থীরাই এখন নিজ নিজ কেন্দ্রে চষে বেড়াচ্ছেন। তার মধ্যে এবার প্রচারে বেরিয়ে আমজনতার একাধিক প্রশ্নের মুখে পড়েন বিজেপি প্রার্থী। আর তাতেই মেজাজ হারালেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। এমনকী আমজনতার উপর চড়াও হয়ে তাঁদের হুমকি দেন তিনি বলে অভিযোগ উঠেছে।

এদিকে আজ, শুক্রবার হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথে বিজেপি প্রার্থীর আচরণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আমজনতা নানা প্রশ্ন করেন। কেন এখানে বিজেপি কোনও উন্নয়ন করেনি?‌ কেন ভোট চাইতে এসেছেন?‌ বিপদে–আপদে পাশে পাওয়া যায়নি কেন?‌ এসব প্রশ্ন শুনে হকচকিয়ে যান বিজেপি প্রার্থী। তাতেই মেজাজ হারিয়ে হুমকি দেন। চড়াও হন বলে অভিযোগ। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মীরা তাদের প্রচারে বাধা দিয়েছে। প্রার্থীকে হেনস্থা করেছে। আর তারই প্রতিবাদে বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা।

অন্যদিকে আজ সকালে হেমচন্দ্র অঞ্চলে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্নের মুখে পড়েন রমাপ্রসাদ। তাই তিনি মেজাজ হারিয়ে পালটা মানুষের উপর চড়াও হন এবং হুমকি দিতে থাকেন বলে অভিযোগ। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর প্রচারে বাধা দিয়ে হেনস্থা করা হয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে ক্ষোভ প্রকাশ করে মাটিতে বসে পড়েন রমাপ্রসাদ গিরি। আর তখন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় পুলিশ মোতায়েন থাকে বেশ কিছুক্ষণ। প্রশাসন গোটা ঘটনার উপর নজর রাখছে।

তাছাড়া এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তৃণমূলের দাবি, বিজেপিই পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এবার নারায়ণগড় ব্লক যুব তৃণমূল সভাপতি সুভাষ রায়চৌধুরী বলেন, ‘‌প্রচারে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়েন বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। ওইসব প্রশ্ন শুনে মেজাজ হারান তিনি। তারপর নিজের অনুগামীদের নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হন। হুমকিও দেন। তারপর নিজেই বিপাকে পড়ে রাস্তায় বসে নাটক করতে থাকেন। সংবাদমাধ্যমে প্রচার পেতেই এমন চেষ্টা করা হয়। এখানে মানুষ বিজেপিকে সম্পূর্ণ প্রত্যাহার করেছে।’‌

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম