এই মুহূর্তে

নদিয়ায় বিজেপিতে ধস, শান্তিপুরে তৃণমূলে যোগদান ২০০ পরিবারের!

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর : প্রতি নির্বাচনের আগেই ঘর ভাঙার খেলা চলে। রাজনৈতিক দলগুলো নিজের নিজের শক্তি বৃদ্ধি করতে তৎপর হয়। কোনও ঘর ভেঙে অন্য ঘর তৈরি হয়। আসন্ন বিধানসভা নির্বাচনেও তা অব্যাহত। ভোটের আবহে নদিয়ায় বিজেপিতে ভাঙন দেখা গিয়েছে। তৃণমূল প্রার্থীর হাত ধরে ২০০-র বেশি পরিবার যোগ দিয়েছে ঘাসফুলে।

জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ২০০-র বেশি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস ঘোষের সমর্থনে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই এই যোগদান পর্ব হয়। সূত্রের খবর, আরবান্দি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভূতপাড়া, পাবনা পাড়া, দুর্লভপাড়া, বাথানগাছি কুষ্টিয়া এলাকা থেকে একাধিক বিজেপি কর্মী সমর্থক এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ তৃণমূলে যোগদান করেছেন।

তৃণমূল প্রার্থীর দাবি, SIR-এর কারণে দিনের পর দিন মানুষ হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি একাধিকবার আশ্বাস দেওয়া সত্ত্বেও কোনওরকম উন্নয়নের কাজ না হওয়ার কারণে তৃণমূলে যোগদান করেছেন তাঁরা। তৃণমূলে যোগ দেওয়ার পেছনে অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ।

কর্মী সমর্থকরা বলেন, বিজেপি দিনের পর দিন তাদের আসার আলো দেখিয়েছে। কিন্তু কোন উন্নয়ন হয়নি। তাই তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই, তারা নিজেরা মনস্থির করেছিলেন তৃণমূলের শক্তি বৃদ্ধি করবেন। আগামী বিধানসভা নির্বাচনে তারা এই বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রীর হাতে উপহার দেবেন বলেই জানিয়েছেন। এই এলাকায় তৃণমূলের শক্তি বৃদ্ধি করে বিজেপিকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে হারানোর দাবি করেছেন তৃণমূল প্রার্থী তাপস ঘোষ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বুলডোজার মডেল চলবে না’‌, নির্বাচন কমিশন–বিজেপিকে বিঁধলেন অভিষেক

মালদায় বিএসএফের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী

‘বাংলাতেই শুধু বিচারবিভাগের হস্তক্ষেপ’, SIR নিয়ে সুর চড়ালেন শাহ

ফের মেট্রো বিভ্রাট! ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী ট্রেন থমকে কালীঘাট স্টেশনে,ভোগান্তিতে যাত্রীরা

করিমপুরে প্রচারে জোর তৃণমূলের, গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগে অভিনেতা সোহম

তৃণমূলের অভিযোগে সিলমোহর, স্ত্রী বিজেপি নেত্রী হওয়ায় স্বামী পুলিশ পর্যবেক্ষককে সরাল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ