‘চক্রান্ত রাজনৈতিক অঙ্গ’, নির্বাচনে হারের পরেই বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে দিলীপ ঘোষের। আর নিয়ে বিজেপি  বঙ্গ বিজেপির অতি জনপ্রিয় নেতার হারের কারণ নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা। কারণ, ২০১৯ সালে রাজ্য সভাপতি থাকালীন সময় দিলীপ ঘোষ লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন।  কিন্তু ২৪-এর  নির্বাচনের সময় আচমকাই বদলে যায় দিলীপের নির্বাচনী কেন্দ্র। আর তাতেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে হার মানতে হয় বিজেপি নেতাকে।

এই  আবহে নির্বাচনে হার প্রসঙ্গে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘ চক্রান্ত এবং কাঠিবাজি রাজনীতির অঙ্গ। আমি ব্যাপারটা সেভাবেই নিয়েছি। তার পরেও যথেষ্ট পরিশ্রম করেছি। কিন্তু সফলতা আসেনি।‘ বলা বাহুল্য রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে শুভেন্দুর ইচ্ছাতেই দিলীপকে তাঁর জেতা আসন থেকে অন্যত্র সরিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।  মেদিনীপুরের বদলে বর্ধমান- দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপকে  প্রার্থী করেছিল গেরুয়া শিবির। আর তাতেই দিলীপকে এই হারের মুখে পড়তে হয়।

উল্লেখ্য, বুধবার গোটা দেশ জুড়ে যখন বিজেপি শক্তিক্ষয় করছে সেইসময় বাংলা থেকে বড় ধাক্কা খেয়েছে  পদ্ম শিবির। বাংলায় মাত্র ১২টি আসন পেয়েছে বিজেপি। গতবারের তুলনায় যা অনেকটাই কম। আর তাতেই বিজেপির অন্দরে শুরু হয়েছে কোন্দল।

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

মহিলাদের জন্য পৃথক হেল্পডেস্ক সব থানায়, সমস্যা সমাধানে অ্যাপ আনছে রাজ্য সরকার

আগামী সোমবারই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ, মন্ত্রী পদে শপথ নেবেন ১২ জন বিজেপি বিধায়ক

১৫ মিনিট চার্জে ছুটবে ২৩৮ কিমি, ৯ লাখ দাম কমল এই গাড়ির

২৪ ঘণ্টার মধ্যে মুছে যাবে ছবি ও ভিডিও! হোয়াটসঅ্যাপে চালু নয়া ফিচার

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ

আলফানসো আমের আসল ঠিকানা কোথায়, জানুন ভারতের কোন রাজ্যে হয়?

দিনে ২৫ কেজি ঘাস, ২০ লিটার জলের‌ সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ভিসার মেয়াদ শেষেও অবৈধ বসবাস, দিল্লিতে পাকড়াও পাঁচ বাংলাদেশি

শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গ্রীষ্মের দাবদাহে বাড়তে পারে মাইগ্রেনের ঝুঁকি, সতর্ক করল চিকিৎসকরা

রাখি পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, শুভ কাজে কতটা প্রভাব ফেলবে?

৮ জুনের পর সতর্ক থাকুন! শুক্রের অবস্থান বদলে সমস্যায় পড়বেন এই ৪ রাশির জাতকরা