শুক্রের প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার দুপুরে ঝড়ঝঞ্ঝার দুর্যোগে রাজ্যে মোট সাতজনের প্রাণহানি হয়। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পরিবার পিছু চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্যর কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(CM Suvendu Adhikari)। একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতি সামলাতে রাজ্য সরকার দ্রুতগতিতে কাজ করছে।এর পাশাপাশি যারা প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন তাদেরও সাহায্য করবে রাজ্য সরকার। আর্থিক সাহায্য করার পাশাপাশি তাদের চিকিৎসাতে অগ্রাধিকার দেওয়া হবে বলে এবং তাদের চিকিৎসা সমস্ত ভার রাজ্য সরকার গ্রহণ করবে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে মেরামতির কাজ শুরু করা পাশাপাশি অন্যান্য সহায়তা রাজ্য সরকার করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী(CM)। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,শুক্রবার দুপুরে প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হল এক যুবকের। এর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে বাজ পড়ে দুজনের মৃত্যু হয়েছে আরও চারজনের মৃত্যু হয়েছে অন্যান্য জেলায়। মোট প্রাকৃতিক দুর্যোগে এদিন সাতজনের মৃত্যু হয়েছে।কলকাতার গঙ্গার তীরবর্তী চক্ররেল এর লাইনের ওপর আউট ট্রাম ঘাটে প্রবল ঝড়ের দরুন একটি আম গাছ ভেঙে পড়ে রেলের ওভারহেড তারের ওপর।

সেই গাছ থেকে আম পাড়তে গিয়ে এক যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এদিন আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা শহরের ওপর দিয়ে দুপুর বেলা যে ঝড় বয়ে গেছে, ঘন্টায় তার গতিবেগ ছিল ৮৮ কিলোমিটার। এর পাশাপাশি দমদম সহ উত্তর চব্বিশ পরগনা জেলার উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তার ঘন্টায় গতিবেগ ছিল ৭৪ কিলোমিটার। এদিন গোটা শহরের ২৫ টি জায়গায় গাছ পড়ে যায়। সল্টলেকে গাড়ির উপরে গাছ পড়ে। সল্টলেক যাদবপুর , রাসবিহারী, আমহার্ট স্ট্রীট, সল্টলেক, দমদম ,সেন্ট্রাল এভিনিউ বিভিন্ন এলাকায় সাময়িকভাবে জল জমে।কলকাতায়(Kolkata) শুক্রবার দুপুরে অবশেষে স্বস্তির বৃষ্টি নামে। পূর্বাভাস মেনে শুক্রের দুপুরে কালো মেঘে ঢাকে আকাশ। ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি। শহর কলকাতা সহ জেলায় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির জেরে কিছুটা হলেও রেহাই মেলে অস্বস্তি কর আবহাওয়ার হাত থেকে। ঝোড়ো হাওয়ার জেরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা জেলায় জারি করা হয় লাল সতর্কতা(Red Alert)।বুধবার ও বৃহস্পতিবার সন্ধের পরে কলকাতা ও তার সংলগ্ন এলাকায় বৃষ্টি হয়। এদিন ঝড়ের দরুণ মধ্যমগ্রাম স্টেশনের কাছে ট্রেন লাইনে ওভারহেডে গাছ ভেঙে পড়লে বনগাঁ শাখায় ট্রেন চলাচল দীর্ঘক্ষণ ব্যাহত হয়। শুক্রবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর।

সেই মতো শুক্রবার দুপুর হতেই কালো মেঘে ঢেকে গিয়ে ঝমঝমিয়ে নামে বৃষ্টি। কলকাতার বিস্তির্ণ এলাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে টানা বৃষ্টি চলে বেশ কিছুক্ষণ। এর জেরে প্রবল গরম ও অস্বস্তিকর পরিস্থিতির কিছুটা হলেও বদল হয়। ধর্মতলা, সল্টলেক সহ জেলায় জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। দিনদুপুরে যেন নেমে আসে রাতের আঁধার। কলকাতার বেশ কিছু জায়গায় গাছ ভেঙে পড়ে। কোথাও কোথাও বিদ্যুৎবিচ্ছিন্ন করার কাজ শুরু হয়। ঝড়ের জেরে দক্ষিণ কলকাতায় সাউথসিটি মলের কাঁচ ভেঙে বিপত্তি হয়। সল্টলেকে গাড়ির ওপরে গাছ ভেঙে পড়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বলা হয়েছে,  কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তির্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। ৭০-৮০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেই পূর্বাভাস মেনে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। কলকাতা সহ সংলগ্ন এলাকা এবং জেলায় জেলায় চলছে বৃষ্টি।

জেলার বাসিন্দাদের বাড়ির বাইরে না থাকার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের জন্য সমুদ্রে না যাওয়ার ব্যাপারে আবহাওয়া দফতর সতর্ক করেছিল আগেই। শুক্রবার দুপুরে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়ার পশ্চিম প্রান্তেও কমলা সতর্কতা জারি করা হয়। এদিন এই ঝড়বৃষ্টির দরুন বেশ কিছুক্ষণ কলকাতা বিমানবন্দরে(Kolkata Airport) বিমান পরিষেবা ব্যাহত হয়। কলকাতা বিমানবন্দরের রানওয়েতে জল জমে যায়। মেট্রো চলাচলেও বিঘ্ন ঘটে।এদিন ঝড় বৃষ্টি চলাকালীন কলকাতায় প্রেসিডেন্সি জেলের পাঁচিলের গা ঘেঁষে থাকা একটি বহু প্রাচীন গাছ ভেঙে পড়লে উঁচু পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে যায়। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ  রোডে দুটি ট্রাফিক সিগন্যাল ভেঙে পড়ে।

চিকিৎসা করাতে গিয়ে ধর্ষণের শিকার ১৫ বছরের নাবালিকা, গ্রেফতার ল্যাব অপারেটর

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃত বেড়ে ৫, এলাকায় তুমুল উত্তেজনা

অর্ধনগ্ন হয়ে বারাণসীতে ঘুরছেন বিদেশি, বাড়িতে বাড়িতে ঢুকে কামড়েও দিচ্ছেন! ভাইরাল ভিডিও

‘আঁকতে ও গাইতে ভালবাসি’, নিট-ইউজিতে রাজ্যে প্রথম সব্যসাচীর সাফল্যের রহস্য কী?

বৃষ্টিতে শরীর চাঙ্গা রাখতে বাড়িতে বানান নরওয়ের জাতীয় খাবার ফারিকল

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য রাজ্যের

ইলিশের স্বর্গীয় স্বাদ, নেই কাঁটার ঝামেলা! বর্ষার সন্ধ্যায় বানিয়ে ফেলুন মুচমুচে ইলিশ ফ্রাই

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

আন্তঃরাজ্য ভুয়ো সার্টিফিকেট চক্রের মাথা! আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেগুনি ভাজলেই নেতিয়ে যায়? বেসনে মেশান এই ৩ উপাদান, দীর্ঘক্ষণ মুচমুচে থাকবে

রথযাত্রার স্পেশাল ভোগ, ঘরেই বানিয়ে ফেলুন জগন্নাথ দেবের প্রিয় মোহনভোগ