মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালি নিয়ে সুর চড়ালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনে এসেছে সন্দেশখালি স্টিং অপারেশনের পর্ব–১ এবং পর্ব–২ ।  আর তা নিয়ে বেশ চাপে পড়েছে বিজেপি । বর্তমানে এই ভিডিওকেই হাতিয়ার করে নির্বাচনী প্রচার চালাচ্ছে তৃণমূল। বুধবার ছিল আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। আর সেই সভা থেকে ফের আরও একবার সন্দেশখালি নিয়ে তিনি সরব হন।

বুধবার জনসভা থেকে অভিষেক বলেন,’সন্দেশখালির মহিলাদের অপমান করেছে বিজেপি। তাদের নেতাই বলছে, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি, তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে। ‘ পাশাপাশি অভিষেক আরও বলেন, ‘সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন প্রতি বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তা হলে বিজেপির খরচ হবে ৪০ কোটি টাকা।’

উল্লেখ্য, এদিনের সভা থেকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তিনি বলেন,’২০১৪ সালে রান্নার গ্যাসের দাম ছিল ৪০০ টাকা, এখন হাজার টাকা। পেট্রল-ডিজেল, তেল, ডিম, রসুন সব কিছুর দাম  বেড়েছে। ‘ শুধু তাই নয় আরামবাগে মোদির সভা নিয়েও  সুর চড়িয়েছেন অভিষেক। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী দুমাসে মধ্যে দু’ বার সভা করেছেন। করোনার সময় তো তিনি একবার বাংলা আসেননি। ‘ আগামী ২০ মে আরামবাগে পঞ্চম দফা লোকসভা নির্বাচন তার আগেই বুধবার মিতালি বাগের প্রচার করলেন অভিষেক।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা